এক্সপ্লোর

Ind vs Australia, Sydney Test: পন্থের কাউন্টার পাঞ্চ, ট্রোলড পন্টিং, শতরান ফসকালেন ঋষভ

শতরানটা মাঠে কার্যত ছুঁড়ে দিয়ে এলেন ভারতের কিপার-ব্যাটসম্যান। ১১৮ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ৯৭ রানের ঝোড়ো ইনিংস খেললেন ঋষভ পন্থ।

সিডনি: একাধিক ক্যাচ ফসকে হয়েছিলেন ভিলেন, তবে ঝোড়ো কাউন্টার পাঞ্চিং ইনিংসে আপাতত বীরের মর্যাদা পাচ্ছেন ঋষভ পন্থ। তবে দুর্ভাগ্যবশত শতরানটা মাঠে কার্যত ছুঁড়ে দিয়ে এলেন ভারতের কিপার-ব্যাটসম্যান। ১১৮ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ৯৭ রানের ঝোড়ো ইনিংস খেললেন ঋষভ পন্থ। পরপর তিনটি চার মারার পর ফের আরও একটি বাউন্ডারি মারতে গিয়ে নাথান লায়নের বলে পয়েন্টে ক্যাচ তুলে বসেন পন্থ। শতরান ফসকালেও তাঁর যে ইনিংসের সুবাদে আপাতত সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে রিকি পন্টিং। ঋষভ ফিরে গেলেও অর্ধশতরান সম্পূর্ণ করে ভারতকে টানছেন চেতেশ্বর পূজারা। দিনের প্রথম সেশনেই পন্থের দাপটে ১ উইকেট হারিয়ে ১০৮ রান তোলে ভারত। লাঞ্চের আগেই ভারতের স্কোর পৌঁছে যায় ৩ উইকেটে ২০৬ রানে। শেষমেশ ভারতের ২৫০ রানের মাথায় পন্থ ফিরে গেলেও পূজারার সঙ্গে তাঁর ১৪৮ রানের পার্টনারশিপে ম্যাচে পাল্টা লড়াইয়ের মঞ্চ পেয়ে গিয়েছে ভারত। সিডনিতে তৃতীয় টেস্টের শেষদিনের শুরুতেই সাজঘরে ফিরে গিয়েছিলেন অধিনায়ক আজিঙ্কা রাহানে (৪)। প্রথম ইনিংসে ব্যাট করার সময় কনুইয়ে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে কিপিং করতে না পারলেও চাপের মুখে পন্থকে এদিন উপরে ব্যাটিং করতে পাঠানো হয়। সুযোগ পেয়ে হতাশ করেননি পন্থও। একবার মাঝে লায়নের বলে ফার্স্ট স্লিপে স্টিভ স্মিথ তাঁর ক্যাচ ফসকানোর পর আর ফিরে তাকাননি তিনি। ঋষভ পন্থের ঝোড়ো ব্যাটিংয়ের জেরে ট্রোলিংয়ের শিকার তাঁর আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। প্রাক্তন অজি ব্যাটসম্যান বলেছিলেন দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর দুশো রানের গণ্ডিও টপকাতে পারবে না। কিন্তু পন্থের ব্যাটিং তাণ্ডবে লাঞ্চের আগেই ২০০-পেরিয়ে যায় ভারত। তারপরই শুরু হয় পন্টিংয়ের নিয়ে ট্রোল। যে মশকরায় নাম লেখান বীরেন্দ্র সহবাগও। আইপিএলের মাঝে পন্টিংয়ের সাক্ষাৎকারের সময় পন্থের পিছন থেকে উঁকি দেওয়ার ছবি পোস্ট করে খোঁচা দেন তিনিও।
ভারতীয় ব্যাটসম্যানদের যে ইনিংস দেখে অবশ্য পিচ-অজুহাত খাড়া করেছেন পন্টিং। প্রবল ট্রোলিংয়ের মুখে পড়ে পন্টিং বলেছেন, 'ভারত ২০০ টপকানো বলার কারণ যেটা ছিল, তেমনটা হয়নি। পিচ যতটা খারাপ হবে বলে ভেবেছিলাম, তেমনটা হয়নি। আর আপাতত পিচ যেরকম, তাতে একদম সঠিক মানসিকতা নিয়ে ব্যাটিং করেছে পন্থ।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget