এক্সপ্লোর

Ind vs Aus, 3rd test: চোট নিয়েও চোয়ালচাপা লড়াই, আইসিসি-র কুর্ণিশ হনুমা-অশ্বিনকে

কঠিন লড়াইয়ে চলতি সিরিজের তৃতীয় টেস্ট ড্র করে অস্ট্রেলিয়ার মুখের গ্রাস কেড়ে নিয়েছে টিম ইন্ডিয়া। পঞ্চমদিনের শুরুতেই অধিনায়ক আজিঙ্কা রাহানে আউট হওযার পর মনে হচ্ছিল দুটি সেশনের মধ্যেই হয়ত ম্যাচ পকেটে পুরবে অস্ট্রেলিয়া। চা-পানের বিরতির পর আর খেলা গড়াবে না। কিন্তু ভারতের চোট পাওয়া ব্যাটসম্যানরাই হারা বাজি পাল্টে দিয়ে অস্ট্রেলিয়ার জয়ের আশায় জল ঢেলে দিলেন।

India vs Australia Sydney test: কঠিন লড়াইয়ে চলতি সিরিজের তৃতীয় টেস্ট ড্র করে অস্ট্রেলিয়ার মুখের গ্রাস কেড়ে নিয়েছে টিম ইন্ডিয়া। পঞ্চমদিনের শুরুতেই অধিনায়ক আজিঙ্কা রাহানে আউট হওযার পর মনে হচ্ছিল দুটি সেশনের মধ্যেই হয়ত ম্যাচ পকেটে পুরবে অস্ট্রেলিয়া। চা-পানের বিরতির পর আর খেলা গড়াবে না। কিন্তু ভারতের চোট পাওয়া ব্যাটসম্যানরাই হারা বাজি পাল্টে দিয়ে অস্ট্রেলিয়ার জয়ের আশায় জল ঢেলে দিলেন। চোট পাওয়ার পরও টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা সিডনির পিচে বুক চিতিয়ে লড়াই করেছেন। ম্যাচ ড্র রাখতে সক্ষম হল ভারত। সিডনি টেস্ট ড্র রাখার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হনুমা বিহারী। ভারতের গৌরবজনক লড়াইয়ের অন্যতম যোদ্ধা হনুমা হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েই ক্রিজ আঁকড়ে ছিলেন। রান করেছেন মাত্র ২৩। কিন্তু ১৬১ বল খেলেছেন তিনি। রান নয়, বিশেষজ্ঞরা বলছেন, ক্রিজে থেকে অদম্য লড়াইয়ের জন্য এই ইনিংস শতরানের থেকে কম কিছু গুরুত্বপূর্ণ নয়। এভাবে অজি বোলিং অ্যাটাককে নির্বিষ করে দিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসের সময়ই চোট পেয়েছিলেন হনুমা। রান নেওয়ার জন্য দৌড়তেও পারছিলেন না। খুঁড়িয়ে হেঁটেই ম্যাচ ড্র রেখে বুক ফুলিয়ে ক্রিজ ছাড়লেন তিনি। হনুমার সঙ্গী রবিচন্দ্রন অশ্বিনও চোট নিয়েই খেলেছেন। একাধিকবার বল গায়ে খেয়েছেন তিনি। কিন্তু হাল ছাড়েননি তিনিও। শেষপর্যন্ত ১২৮ বলে ৩৯ রান করে অপরাজিত থেকে যান তিনি। এভাবে দলের এই স্মরণীয় লড়াইয়ে উল্লেখযোগ্য অবদান রাখলেন তিনিও। তাঁদের এই অদম্য মনোভাব প্রশংসা আদায় করে নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি-রও। ট্যুইট করে হনুমা ও অশ্বিনের এই চোয়ালচাপা লড়াইকে কুর্ণিশ জানিয়েছে আইসিসি।
আইসিসি-র ট্যুইটে বলা হয়েছে, ২৫৬ বলে অপরাজিত ৬২,আর দুজনেই খেলেছেন চোট নিয়ে।দুজনের কী অসাধারণ পারফরম্যান্স! সঙ্গে অশ্বিন ও হনুমার ছবি শেয়ার করা হয়েছে ট্যুইটে। উল্লেখ্য, টেস্ট ক্রিকেট চার বছর পর একটি ইনিংসে ১০০-র বেশি বল খেললেন অশ্বিন। অন্যদিকে, চোট নিয়েও ১১৮ বলে ৯৭ রানের ঝলমলে ইনিংস খেললেন ঋষভ পন্থ। সঙ্গে ছিলেন চেতেশ্বর পূজারাও। ২০৫ বলে ৭৭ রানের ইনিংস খেলে আউট হন তিনি।এই ব্যাটসম্যানদের দৃঢ়তায় অস্ট্রেলিয়ার মুখের গ্রাস ছিনিয়ে নেয় ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget