এক্সপ্লোর

ছেলেদের বিশ্রাম প্রয়োজন, নেট প্র্যাকটিস নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই, বললেন শাস্ত্রী

অ্যাডিলেড: “এখন নেট প্র্যাকটিস নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। ” সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারতের ৩১ রানে ঐতিহাসিক জয়ের পর একথাই বললেন কোচ রবি শাস্ত্রী। তিনি বললেন, ছেলেদের এখন বিশ্রামের দরকার।দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডের কাছে পরপর সিরিজ হারের পর ভারত অস্ট্রেলিয়ার মাটিতে জয় দিয়ে সিরিজ শুরু করল ভারত। শাস্ত্রী বলেছেন, ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে ৩১ রান, দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে ৬০-৭০ রানে হারতে হয়েছিল। কাজেই দলের এই পারফরম্যান্স দেখে খুবই ভালো লাগছে। ভালো শুরু করতে পারলে আত্মবিশ্বাসও বাড়ে। আগামী ১৪ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট পার্থে। সেখানকার পেস সহায়ক উইকেটে দলের ফাস্ট বোলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে কোচ আত্মবিশ্বাসী। পার্থ টেস্টের আগে নেট প্র্যাকটিস যে খুব একটা হবে না, তারও ইঙ্গিত দিয়ে রাখলেন শাস্ত্রী। কোচ বলেছেন, ওদের বিশ্রাম প্রয়োজন। নেটের কথা এখন ভাবতে হবে না। আমরা জানি যে, পার্থের উইকেট দ্রুতগতির। ওখানে ফাস্ট বোলাররা সাহায্য পাবে। তিন পেসার ইশান্ত শর্মা,জসপ্রিত বুমরাহ ও মহম্মদ শামি এবং স্পিনার রবিচন্দ্রন অশ্বিন-এই চার বোলারের যৌথ পারফরম্যান্সে অ্যাডিলেড টেস্টে প্রথম ইনিংসে ১৫ রানের লিড পায় ভারত। আর শেষপর্যন্ত ডাউন আন্ডারে এবারের সিরিজের প্রথম টেস্টে জয়ের মুখ দেখল ভারত। বোলারদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করলেন কোচ। তিনি বললেন, ২৫০ রানের পুঁজি নিয়ে প্রথম ইনিংসে দারুণ বোলিং করেছে বোলাররা। ওরা যে শৃঙ্খলা দেখিয়েছে, তা দুরন্ত। আর এসব রাতারাতি কিছু হয় না। ওরা এজন্য কঠোর পরিশ্রম করেছে। বোলিং ইউনিট হিসেবে শৃঙ্খলা দেখাতে পারলে, কার বিরুদ্ধে খেলা হচ্ছে, সেটা আর গুরুত্বপূর্ণ থাকে না। সাফল্য তখন এমনিতেই আসবে। প্রথম ইনিংসে ভুলত্রুটি থেকে খেলোয়াড়রা শিক্ষা নিয়েছে বলেও আশা প্রকাশ করেছেন কোচ। তিনি বলেছেন, প্রথম ইনিংসে খারাপ শটে বেশ কয়েকটা উইকেট পড়েছে। ওটা একেবারেই বোকার মতো কাজ হয়ে গিয়েছে। কিন্তু খেলোয়াড়রা সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে। এই প্রসঙ্গে চেতেশ্বর পূজারার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। দলের তরুণ খেলোয়াড় উইকেটরক্ষক ঋষভ পন্ত সম্পর্কে কোচ বলেছেন, ওকে ওর নিজের স্বাভাবিক খেলা খেলতে দিতে হবে। কিন্তু ওকে আরও কিছুটা বিবেচনাবোধের পরিচয় দিতে হবে। উল্লেখ্য, দ্বিতীয় ইনিংসে ভালোই খেলছিলেন ঋষভ। অজি স্পিনার নাথন লিওনের বল কয়েকবার মাঠের বাইরে পাঠান তিনি। কিন্তু এরপরও বাড়তি ঝুঁকি নিয়ে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছিলেন ঋষভ।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপে বারবার VAR-র সিদ্ধান্ত নিয়ে হয়েছে বিতর্ক, কী এই প্রযুক্তি? কোথায়, কখন, কীভাবে এটি ব্যবহৃত হয়?
বিশ্বকাপে বারবার VAR-র সিদ্ধান্ত নিয়ে হয়েছে বিতর্ক, কী এই প্রযুক্তি? কোথায়, কখন, কীভাবে এটি ব্যবহৃত হয়?
Cristiano Ronaldo: গত ২০ বছরে পারেননি, আজ ভোররাতে কি 'শূন্যে'র গেরো কাটাতে পারবেন রোনাল্ডো?
গত ২০ বছরে পারেননি, আজ ভোররাতে কি 'শূন্যে'র গেরো কাটাতে পারবেন রোনাল্ডো?
FIFA World Cup 2026: 'নামটা মেসি হলে ও মাঠেই থাকত', ব্যালগুনের লাল কার্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ যুক্তরাষ্ট্র প্রাক্তনীর
'নামটা মেসি হলে ও মাঠেই থাকত', ব্যালগুনের লাল কার্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ যুক্তরাষ্ট্র প্রাক্তনীর
Erling Haland: আর্লিং নয়, জার্সির পেছনে লেখা ব্রট? কেন এই নাম দেওয়া জার্সি পরছেন হালান্ড?
আর্লিং নয়, জার্সির পেছনে লেখা ব্রট? কেন এই নাম দেওয়া জার্সি পরছেন হালান্ড?

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget