এক্সপ্লোর

Ind vs Aus Womens: ব্যর্থ মিতালি-রিচা-ঝুলনের লড়াই, টানা ২৫ ম্যাচ জিতে নজির অস্ট্রেলিয়ার

ব্যাট হাতে লড়াই করলেন মিতালি রাজ ও রিচা ঘোষ। বল হাতে লড়লেন ঝুলন গোস্বামী। তবু বিশ্বের এক নম্বর দলকে আটকে রাখতে পারল না ভারত। ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে ৯ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া।

ম্যাকায়: ব্যাট হাতে লড়াই করলেন মিতালি রাজ (Mithali Raj) ও রিচা ঘোষ (Richa Ghosh)। বল হাতে লড়লেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। তবু বিশ্বের এক নম্বর দলকে আটকে রাখতে পারল না ভারত। ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে ভারতকে ৯ উইকেটে হারিয়ে দিল শক্তিশালী অস্ট্রেলিয়া। গড়ে ফেলল নজির। টানা ২৫টি ওয়ান ডে-তে জিতল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। যে রেকর্ড কোনও দল কখনও করে দেখাতে পারেনি।

তিনি ব্যাট হাতে ২২ গজে নামলেই রেকর্ড গড়েন। মহিলা ক্রিকেটে কিংবদন্তি মনে করা হয় তাঁকে। মিতালি রাজের কেরিয়ারে আরও একটি মাইলফলক যোগ হল মঙ্গলবার। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ২০ হাজার রান পূরণ করলেন মিতালি রাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে এই নজির গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে খেলতে নামে ভারতীয় মহিলা ক্রিকেট দল। 

ব্যাট হাতে বরাবরই ধারাবাহিক মিতালি। এদিনের ম্যাচেও চেনা ছন্দেই পাওয়া গেল তাঁকে। হাঁকালেন অর্ধশতরানও। টানা ৫ ম্যাচে অর্ধশতরান করলেন মিতালি। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে ওপেনিং জুটি স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা বড় রান করতে না পারলেও মিডল অর্ডারে ক্রিজে রুখে দাঁড়ান মিতালি। তৃতীয় উইকেটে ইয়াস্তিকা ভাটিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ৭৭ রান যোগ করেন বোর্ডে। ভাটিয়া ৫২ বলে ৩৫ রান করেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ১০৭ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। নিজের অর্ধশতরান পূরণ করার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন মিতালি। চার নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন মিতালি। তাঁকে যোগ্য সঙ্গ দেন রিচা ঘোষ (২৯ বলে ৩২*) ও ঝুলন গোস্বামী (২৪ বলে ২০)। শেষ পর্যন্ত  ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ২২৮ রান তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। মঙ্গলবারই শিলিগুড়ির মেয়ে রিচার ওয়ান ডে অভিষেক হল জাতীয় দলের জার্সিতে। প্রথম ম্যাচেই নজর কেড়েছেন বঙ্গকন্যা।

তবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই ছিল অস্ট্রেলিয়ার দাপট। ওপেনিং জুটিতে র‌্যাচেল হেনস ও অ্যালিসা হিলি ২১.২ ওভারে ১২৬ রান যোগ করেন। ৭৭ বলে ৭৭ রান করে হিলি ফিরলেও র‌্যাচেল ৯৩ রানে অপরাজিত থাকেন। তিন নম্বরে নেমে হাফসেঞ্চুরি করেন অধিনায়ক মেগ ল্যানিংও (৫৩ অপরাজিত)। ৯ ওভার বাকি থাকতে মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ঝুলন ১০ ওভারে মাত্র ৩৮ রান খরচ করলেও লাভ হয়নি।

সেরা শিরোনাম

Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার

ভিডিও

CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা
Nakashipara News: খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য
Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget