এক্সপ্লোর

দেখুন: রাজকোটে ‘শিক্ষানবীশের মতো ভুল’, পরে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন ঋষভ পন্থ

বাংলাদেশের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ডিআরএস কল নিয়ে ভারতীয় দলের সমর্থকদের সমালোচনার মুখে পড়েছিলেন ঋষভ পন্থ। দ্বিতীয় ম্যাচেও সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভকে। কিন্তু শেষপর্যন্ত ত্রুটি শুধরে ঘুরে দাঁড়ালেন তিনি। প্রথমে উইকেটকিপিংয়ের সময় শিক্ষানবীশের মতো ভুল করে বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাসকে আউট করার সুযোগ হাতছাড়া করেন তিনি।

রাজকোট: বাংলাদেশের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ডিআরএস কল নিয়ে ভারতীয় দলের সমর্থকদের সমালোচনার মুখে পড়েছিলেন ঋষভ পন্থ। দ্বিতীয় ম্যাচেও সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভকে। কিন্তু শেষপর্যন্ত ত্রুটি শুধরে ঘুরে দাঁড়ালেন তিনি। প্রথমে উইকেটকিপিংয়ের সময় শিক্ষানবীশের মতো ভুল করে বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাসকে আউট করার সুযোগ হাতছাড়া করেন তিনি। লিটন তখন বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন। বাংলাদেশের ইনিংসের ষষ্ঠ ওভারে যজুবেন্দ্র চাহলের একটি বল এগিয়ে এসে মারার চেষ্টা করেন লিটন। কিন্তু বল ব্যাটে লাগেনি। পন্থ বল ধরে উইকেটের বেল ফেলে দেন। তখন লিটন ক্রিজের অনেকটাই বাইরে। কিন্তু টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, বল সংগ্রহের সময় তাঁর উইকেটকিপিং গ্লাভসের সামান্য অংশ স্ট্যাম্পের আগে চলে এসেছে। নিয়ম অনুসারে, বল সংগ্রহের সময় গ্লাভসের সম্পূর্ণ অংশই স্ট্যাম্পের পিছনে থাকতে হবে। ফলে লিটন আউট হননি। বরং আম্পায়ার নো বল ডাকেন এবং ফ্রি-হিটে লিটন বাউন্ডারি মারেন। আর এই ভুল নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ ২২ বছরের ঋষভকে নিশানা করেছেন। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ উঠেছে, ‘ব্রিং ব্যাক ধোনি’ (ধোনিকে ফিরিয়ে আনো)। এরপরই অবশ্য ক্রটি শুধরে ঘুরে দাঁড়ান ভারতের এই তরুণ উইকেটরক্ষক। ম্যাচে তখন দাপট দেখাচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ভারতের ফিল্ডিংয়েও দেখা যাচ্ছে ফাঁকফোকর, খলিল আহমেদ বেধড়ক মার খাচ্ছেন। কোনও কিছুই যেন ভারতের পক্ষে চলছে না। ভারতীয় দলের সমর্থকরা তখন ঋষভের আউটের সুযোগ হাতছাড়া করার জন্য আফসোস করছেন। দেখা গেল ঋষভ কিন্তু হাল ছাড়েননি। অষ্টম ওভারে ঋষভ যেন দুরন্ত প্লে অ্যাক্টিং করলেন। চাহলের গুগলি লিটনের থাই প্যাডে লাগে। ঋষভ সেই বল না ধরে এলবিডব্লু-র আবেদন করেন। বল ব্যাটসম্যানের সামনের দিকে গড়িয়ে যায়। এরইমধ্যে ব্যাটসম্যান একটা রান চুরির চেষ্টা করেন। কিন্তু নন-স্ট্রাইকার নইমের কাছ থেকে কোনও সাড়া পাননি লিটন। সজাগ ছিলেন ঋষভ। দ্রুত এগিয়ে গিয়ে বল তুলে লিটন ক্রিজে ফেরার আগেই থ্রোতে স্ট্যাম্প ভেঙে দেন তিনি। আউট হন লিটন। ব্রেকথ্রু পায় ভারত। শুধু তাই নয়, এরপর ঋষভ তাঁর আগের ভুল শুধরে নেন। ১৩ তম ওভারে বল করছিলেন চাহলই। তাঁর গুগলির ফ্লাইটে ঠকে যান ব্যাটসম্যান সৌম্য সরকার। এবার কিন্তু ভারতের উইকেটরক্ষক কোনও তাড়াহুড়ো করেননি। বলের জন্য অপেক্ষা করে তা গ্লাভসে নেন এবং বেল ফেলে দেন। ক্রিজ থেকে তখন অনেকটাই দূরে সৌম্য সরকার। বোলার ও উইকেটরক্ষক সহ ভারতের ফিল্ডাররা তখন সাফল্যের উচ্ছ্বাসে মাতেন। কিন্তু চিত্রনাট্যে নয়া মোড় দেখা দেয়। টিভি আম্পায়ার বেশ কয়েকবার রিপ্লে দেখেন এবং সবাইকে চমকে দিয়ে জায়ান্ট স্কিনে ফুটে ওঠে ‘নট আউট’। সৌম্য ক্রিজের দিকে হাঁটা শুরু করেন। কিন্তু এরপরই স্ক্রিনে সঙ্গেত বদলে গিয়ে দেখায় ‘আউট’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget