এক্সপ্লোর

IND vs ENG 1st ODI: ১০ উইকেটে দুরন্ত জয়, ওয়ান ডে সিরিজেও এগিয়ে গেল ভারত

IND vs ENG: বল হাতে বুমরা, শামিদের দাপটে মাত্র ১১০ রানে অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্য়াট করতে নেমে ১৮.৪ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল ভারতীয় দল। 

লন্ডন: প্রথমে বোলারদের দাপট। এরপর ২ ওপেনারের দুরন্ত পার্টনারশিপ। ইংল্য়ান্ডের (England Cricket Team) বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিল রোহিত বাহিনী। বল হাতে বুমরা, শামিদের দাপটে মাত্র ১১০ রানে অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্য়াট করতে নেমে ১৮.৪ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল ভারতীয় দল। 

রেকর্ড পার্টরশিপ

ওয়ান ডেতে সৌরভ-সচিনই ওয়ান ডেতে সর্বাধিক ৬৬০৯ রান যোগ করেছেন। তাদের সেই নজির এখনও অক্ষত। তবে মাত্র দ্বিতীয় ভারতীয় ওপেনিং জুটি হিসাবে রোহিত-শিখর ওয়ান ডেতে ওপেনিং জুটিতে পাঁচ হাজার রান যোগ করার মাইলফলক স্পর্শ করলেন। ভারত-ইংল্যান্ডের প্রথম ওয়ান ডেতে মাত্র ছয় রান করলেই এই মাইলফলক স্পর্শ করে ফেলতেন রোহিত-শিখর। নজির তো স্পর্শ করলেনই। বরং অপরাজিত শতরানের পার্টনারশিপ গড়ে ভারতকে দাপটের সঙ্গে প্রথম ওয়ান ডে জিততেও সাহায্য করলেন ভারতীয় ওপেনাররা। 

বুমরার ৬ উইকেট, শামির ৩

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। চোটের জন্য খেলতে পারেননি বিরাট কোহলি। তাঁর বদলি হিসেবে তিন নম্বর পজিশনের জন্য আজ খেলানো হয়েছিল শ্রেয়স আইয়ারকে। ব্যাট হাতে নেমে প্রথম থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড শিবির। বল হাতে ইংল্যান্ড ব্যাটিং লাইন আপে ধ্বস নামানো শুরু করেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দ্বিতীয় ওভারেই জেসন রয় এবং জো রুটকে সাজঘরে ফেরান বুমরা। এর পরের ওভারে বেন স্টোকসকে ফিরিয়ে ইংল্যান্ডকে আরও চাপে ফেলে দেন মহম্মদ শামি (Mohammed Shami)। শুরুতেই দলের তারকাখচিত টপ অর্ডার এমনভাবে ফ্লপ করার পর, আর সেই ধাক্কা সামলে উঠতে পারেনি ইংল্যান্ড। পরিণামে ১১০ রানে গুটিয়ে যায় তারা। শামি জস বাটলার এবং ক্রেগ ওভারটনকেও সাজঘরে ফেরান। সাত ওভারে ৩১ রান খরচ করে তাঁর মোট সংগ্রহ তিন উইকেট। 

 

সেরা শিরোনাম

IND vs SL Live: অর্ধশতরান দেবদত্ত, গিলের, বড় রানের লক্ষ্যে কলম্বো টেস্টে এগোচ্ছে টিম ইন্ডিয়া
অর্ধশতরান দেবদত্ত, গিলের, বড় রানের লক্ষ্যে কলম্বো টেস্টে এগোচ্ছে টিম ইন্ডিয়া
Australia vs Bangladesh: বিধ্বংসী স্টার্কের ১০ উইকেট, বাংলাদেশকে বোতলবন্দি করে ইনিংস ও ৫১ রানে জয় অস্ট্রেলিয়ার
বিধ্বংসী স্টার্কের ১০ উইকেট, বাংলাদেশকে বোতলবন্দি করে ইনিংস ও ৫১ রানে জয় অস্ট্রেলিয়ার
Duleep Trophy: দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
Yashasvi Jaiswal: আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী
আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget