এক্সপ্লোর

IND vs ENG, 1st Innings Highlights: রুটকে ফিরিয়ে শেষ বেলায় ধাক্কা উমেশের, প্রথম দিনই জমজমাট ওভাল

India vs England, 1st Innings Highlights: ক্রিজে সেট গিয়েও উমেশ যাদবের চকিতে ভেতরে ঢুকে আসা বলে বোল্ড হয়ে গেলেন রুট। দিনের শেষ বেলায় যে উইকেট ভারতীয় শিবিরকে ফের তরতাজা করে দিয়েছে।

ওভাল: অনবদ্য ছন্দে রয়েছেন তিনি। চলতি সিরিজেও তাঁর ব্যাটে রানের ফুলঝুরি। ভারত যখন ওভালে প্রথম ব্যাট করে ১৯১ রানে অল আউট হয়ে গিয়েছিল, তখন ইংল্যান্ডের সেরা বাজি ছিল অধিনায়কের চওড়া ব্যাটই।

কিন্তু পারলেন না জো রুট (Joe Root)। ক্রিজে সেট গিয়েও উমেশ যাদবের চকিতে ভেতরে ঢুকে আসা বলে বোল্ড হয়ে গেলেন রুট। দিনের শেষ বেলায় যে উইকেট ভারতীয় শিবিরকে ফের তরতাজা করে দিয়েছে। ভারতের ১৯১ রান তাড়া করতে নেমে দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৫৩/৩। দুই ওপেনারের সঙ্গেই প্যাভিলিয়নের রাস্তায় হেঁটেছেন রুট। এখনও ১৩৮ রানে এগিয়ে ভারত। সব মিলিয়ে প্রথম দিনই জমে উঠেছে ওভাল টেস্ট।

ব্যাটিং ধসের মধ্যেও একা কুম্ভ হয়ে লড়াই করলেন তিনি। ১৯১ রানে অল আউট হয়ে যাওয়া ভারতীয় ইনিংসে সবচেয়ে উজ্জ্বল তাঁর নাম। আট নম্বরে ব্যাট করতে নেমে ৩৬ বলে ৫৭ রান করে তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। একই সঙ্গে ওভালে ঝকঝকে হাফসেঞ্চুরি করে বীরেন্দ্র সহবাগ, মহেন্দ্র সিংহ ধোনিদের রেকর্ড ভেঙে দিলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। অল্পের জন্য বেঁচে গেল কপিল দেবের রেকর্ড।

বৃহস্পতিবার ওভারে মাত্র ৩১ বলে হাফসেঞ্চুরি পূরণ করলেন শার্দুল। ভারতীয়দের মধ্যে যা টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। প্রথমে কপিল দেবের নাম। ১৯৮২ সালে করাচি টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ৩০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন কিংবদন্তি কপিল। সেটাই টেস্টে ভারতীয়দের মধ্য়ে দ্রুততম। কপিলের পরেই দু'নম্বরে শার্দুল।

চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট ভারত। প্রাপ্তি বলতে বিরাট কোহলি ও শার্দুল ঠাকুরের অর্ধশতরান। দুরন্ত বোলিং করলেন ইংল্য়ান্ডের বোলাররা। এদিন ফের একবার ব্যাট হাতে ব্যর্থ হলেন দলের মিডল অর্ডারের ২ স্তম্ভ চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। তবে সিরিজে টানা দ্বিতীয়বার অর্ধশতরানের ইনিংস খেললেন ভারত অধিনায়ক।

ইংল্য়ান্ড ইনিংসের শুরুতেই ধাক্কা দেন যশপ্রীত বুমরা। ইনিংসের চতুর্থ ওভারে মাত্র ৪ বলের ব্যবধানে ইংল্যান্ডের দুই ওপেনারকে ফিরিয়ে দেন। শুক্রবার ভারতীয় বোলারদের হাতে পুঁজি ১৩৮ রানের। ফের একবার বুমরা-উমেশদের জ্বলে ওঠার অপেক্ষা করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

সেরা শিরোনাম

Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget