এক্সপ্লোর

IND vs ENG, 1st Innings Highlights: রাহুল-রোহিতের ব্যাটের শাসনে লর্ডসে প্রথম দিন ভারতের স্কোর ২৭৬/৩

India vs England, 1st Innings Highlights: লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে রো-রা জুটির দাপটে ভাল জায়গায় ভারত।

লন্ডন: প্রথমে রোহিত শর্মা, পরে কে এল রাহুল। লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে রো-রা জুটির দাপটে ভাল জায়গায় ভারত। প্রথম দিনের শেষে তিন উইকেট হারিয়ে ২৭৬ রান তুলল ভারতীয় দল।

লর্ডস টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। মনে করা হয়েছিল, মেঘলা আবহাওয়ায় ইংরেজ বোলারদের স্যুইং বিপদে ফেলবে ভারতীয় ব্যাটিংকে। কিন্তু আবহাওয়ার ফায়দা তুলতে ব্যর্থ জো রুটের বোলাররা। আর সেই সুবাদেই ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে শাসন করলেন প্রথমে রোহিত শর্মা ও পরে কে এল রাহুল। সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের সামনেই রোহিত-রাহুলের ব্যাট থেকে এল স্মরণীয় ইনিংস। যোগ্য সঙ্গত দিলেন অধিনায়ক বিরাট কোহলিও। সব মিলিয়ে প্রথম দিনের শেষে স্বস্তি ভারতীয় শিবিরে।

বৃহস্পতিবার রোহিত যেভাবে খেলছিলেন, তাতে মনে হচ্ছিল বিদেশে নিজের প্রথম টেস্ট শতরান পেতে পারেন। ১৪৫ বলে ৮৩ রান করেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান। মেরেছেন ১১টি চার ও একটি ছয়।

লর্ডসে এদিন রোহিত ও রাহুলের জুটি ৬৯ বছরের পুরানো একটি রেকর্ডও ভেঙে দিল। ১৯৫২ সালে এই মাঠেই ভিনু মাঁকড় ও পঙ্কজ রায় ওপেনিং জুটিতে ১০৬ রান যোগ করেছিলেন। এই ম্যাচের ৩৬ ওভারে সেই রেকর্ডটি ভেঙে দেয় রো-রা জুটি। লর্ডসে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যালেস্টেয়ার কুক ও অ্যান্ড্রু স্ট্রসের ওপেনিং জুটিতে উঠেছিল ১১৪ রান। সেটাই ছিল এই মাঠে এতদিনের সর্বোচ্চ। সেই রেকর্ডও এদিন ভেঙে দেন ভারতীয় ওপেনারেরা। ৪৩.৪ ওভারে জেমস অ্যান্ডারসনের বলে রোহিত যখন বোল্ড হলেন, ভারতের ওপেনারেরা স্কোরবোর্ডে ১২৬ রান যোগ করে ফেলেছেন।

তিন নম্বরে নেমে চেতেশ্বর পূজারা রান না পেলেও (৯) কোহলি ৪২ রান করেন। প্রথম দিনের শেষে ১২৭ রানে অপরাজিত রাহুল। তাঁর সঙ্গে ক্রিজে অজিঙ্ক রাহানে (১)। ইংরেজ বোলারদের মধ্যে জেমস অ্যান্ডারসন ৫২ রানে ২ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget