এক্সপ্লোর

Ind vs Eng 2021: টেস্টে ছক্কা মেরে সেঞ্চুরি, একে সচিন, দুইয়ে রোহিত

ছক্কা মেরে সেঞ্চুরি করায় ভারতীয়দের মধ্যে দু'নম্বরে উঠে এলেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান।

ওভাল: মঈন আলিকে বিশাল ছক্কা মেরে শনিবার সেঞ্চুরি সম্পূর্ণ করলেন রোহিত শর্মা। টেস্টে তাঁর অষ্টম সেঞ্চুরি। বিদেশের মাটিতে প্রথম। আর ছক্কা মেরে সেঞ্চুরি করায় ভারতীয়দের মধ্যে দু'নম্বরে উঠে এলেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ঠিক পরেই।

শনিবার ওভাল টেস্টের তৃতীয় দিনে রোহিত শর্মা একের পর এক নজির গড়ে ফেলেছেন। এ দিন দ্বিতীয় দ্রুততম ওপেনার হিসেবে ১১ হাজার রান পূরণ করেছেন তিনি। আবার বিদেশের মাটিতে টেস্টে প্রথম বার শতরানও করে ফেললেন হিটম্যান। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে তিন হাজার রানও পার করলেন রোহিত।

শনিবারেরটা ধরে মোট তিনবার ছক্কা মেরে সেঞ্চুরি করলেন রোহিত। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়ে শতরান করেছেন সচিন তেন্ডুলকর। তিনি টেস্টে মোট ছ'বার ছক্কা মেরে শতরান করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। গৌতম গম্ভীর ও ঋষভ পন্ত দুবার করে ছক্কা মেরে টেস্টে শতরান করেছেন।

ভারতের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন রোহিত শর্মা। কে এল রাহুল বিতর্কিত সিদ্ধান্তে আউট হন। তবে রোহিত একই ছন্দে ব্যাট করে যান। এ দিনই টেস্ট ক্রিকেটে তিন হাজার রানও পার করলেন রোহিত।

প্রথম ইনিংসের ব্যর্থতা ঝেড়ে দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা চেনা ছন্দে ফিরেছেন। রোহিত শর্মা এবং কে এল রাহুল প্রথম উইকেটে ৮৩ রান যোগ করেন। রাহুল আউট হয়ে যাওয়ার পর চেতেশ্বর পূজারাকে নিয়ে লড়াই চালান রোহিত। সেই সঙ্গে বিদেশের মাটিতে টেস্টে শতরান না পাওয়ার আফসোসটাও মিটিয়ে নেন রোহিত। প্রথম ইনিংসে রোহিত মাত্র ১১ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ১২৭ রান করে আউট হলেন।

ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরির গণ্ডি টপকানো মাত্রই ইংল্যান্ডের মাটিতে সফরকারী দলের ওপেনার হিসেবে অনবদ্য এক নজির গড়েন রোহিত শর্মা। বিদেশি ওপেনার হিসেবে ইংল্যান্ডের মাঠে তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশিবার ৫০ রানের গণ্ডি টপকান তিনি। যে রেকর্ড এতদিন ছিল এককভাবে ডেভিড ওয়ার্নারের ঝুলিতে। সেই রেকর্ড ছুঁলেন রোহিত।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget