এক্সপ্লোর

India vs England: ভারতের মাটিতে দ্বিতীয় দিন-রাতের টেস্ট আমদাবাদে, ইংল্যান্ডের সঙ্গে সিরিজের সূচি ঘোষণা বিসিসিআই-এর

England’s tour of India: খেলা হবে চেন্নাই, আমদাবাদ ও পুণেতে।

নয়াদিল্লি: আগামী বছরের গোড়ায় ভারত সফরে আসছে ইংল্যান্ড। চারটি টেস্ট, পাঁচটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে দু’দল। আজ এই সিরিজের সূচি প্রকাশ করল বিসিসিআই। প্রথমে টেস্ট সিরিজ শুরু হচ্ছে ৫ ফেব্রুয়ারি থেকে। এরপর টি-২০ সিরিজ শুরু ১২ মার্চ থেকে এবং শেষে একদিনের সিরিজ শুরু ২৩ মার্চ থেকে। প্রথম দু’টি টেস্ট হবে চেন্নাইয়ে। পরের দু’টি টেস্ট এবং পাঁচটি টি-২০ হবে আমদাবাদে। তিনটি একদিনের ম্যাচ হবে পুণেতে। ইডেন বা ওয়াংখেড়ের মতো জনপ্রিয় স্টেডিয়ামগুলিতে কোনও ম্যাচ হবে না। করোনা সংক্রমণ রোখার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। প্রথম টেস্ট চলার কথা ৫ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় টেস্ট ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তৃতীয় টেস্ট দিন-রাতের। এই ম্যাচ চলার কথা ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চতুর্থ টেস্ট ৪ থেকে ৮ মার্চ পর্যন্ত। প্রথম টি-২০ ম্যাচ ১২ মার্চ। পরের ম্যাচগুলি ১৪, ১৬, ১৮ ও ২০ মার্চ। প্রথম একদিনের ম্যাচ ২৩ মার্চ। পরের দু’টি ম্যাচ ২৬ ও ২৮ মার্চ। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, ‘ভারতে দ্বিতীয় গোলাপি বলের টেস্ট ম্যাচ হতে চলেছে নবনির্মিত সর্দার পটেল মোতেরা স্টেডিয়ামে। চেন্নাইয়ে প্রথম দু’টি টেস্ট ম্যাচ হবে। আমদাবাদে বাকি দু’টি টেস্ট হবে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরা। নতুন করে তৈরি হওয়া এই স্টেডিয়ামে এক লক্ষ ১০ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন। এখানে দু’টি টেস্ট ম্যাচ হওয়ার পর পাঁচটি টি-২০ ম্যাচও হবে।’ বিসিসিআই-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘বর্তমানে দেশে করোনা অতিমারীর কথা মাথায় রেখে এই সিরিজ তিনটি কেন্দ্রেই সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু’দলই দর্শকদের উত্তেজক সিরিজ উপহার দিতে চায়।’ এ বিষয়ে ইসিবি সিইও টম হ্যারিসন বলেছেন, ‘বিসিসিআই যে পরিকল্পনা করেছে, তাতে আমরা খুব খুশি। তিনটি কেন্দ্র চেন্নাই, আমদাবাদ ও পুণে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিরাপদ হিসেবেই তৈরি থাকবে। ইংল্যান্ডই প্রথম দল হিসেবে আমদাবাদের সর্দার পটেল স্টেডিয়ামে খেলবে। এই বিষয়টি এই সফরে বাড়তি মাত্রা যোগ করেছে।’ বিসিসিআই সূত্রে খবর, রোটেশনার পলিসির অঙ্গ হিসেবেই এই সূচি তৈরি করা হয়েছে। পুণে ও চেন্নাইয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ হয়নি। সেই কারণেই এই দুই কেন্দ্রে এবার ম্যাচ দেওয়া হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget