এক্সপ্লোর

Kohli T20 Record: প্রথম ব্যাটসম্যান হিসাবে টি-টোয়েন্টিতে ৩ হাজার রান বিরাটের

আমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি আরও একটি তৃপ্তি নিয়ে মাঠ ছাড়লেন বিরাট কোহলি।

আমদাবাদ: আমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি আরও একটি তৃপ্তি নিয়ে মাঠ ছাড়লেন বিরাট কোহলি। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিন হাজার রান সম্পূর্ণ করলেন ভারত অধিনায়ক।

প্রথম ম্যাচেই মাইলস্টোনে পৌঁছনোর হাতছানি ছিল কোহলির সামনে। তবে শূন্য রানে আউট হয়ে যাওয়ায় সেই ম্যাচে নজির গড়া হয়নি ভারত অধিনায়কের। আমদাবাদেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অবশ্য তাঁর সামনে এসে গেল সেই সুযোগ। অধিনায়কোচিত হাফসেঞ্চুরি করলেন বিরাট। ম্যাচ জেতানো ইনিংস খেলার পথে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিরল কীর্তি গড়েন কোহলি। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার রানের গণ্ডি টপকে গেলেন বিরাট। মাইলফলকে পৌঁছতে কোহলির প্রয়োজন ছিল আর ৭২ রান। দ্বিতীয় টি-২০ ম্যাচে ৪৯ বলে ৭৩ রান করে অপরাজিত ছিলেন কোহলি। ইনিংসের ১৮তম ওভারে ইংল্যান্ডের পেসার ক্রিস জর্ডনের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে জয় এনে দেন কোহলি। সেই সঙ্গে টপকে যান ব্যক্তিগত মাইলফলকও।

টি-টোয়েন্টিতে ৮৭ ম্যাচের ৮১ ইনিংসে ভারত অধিনায়কের সংগৃহীত মোট রান হল ৩০০১। বলা বাহুল্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি রান সংগ্রহ করার রেকর্ড বিরাট কোহলির নামেই রয়েছে।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল। তিনি ৯৯ ম্যাচের ৯৫ ইনিংসে করেছেন ২৮৩৯ রান। তিন নম্বরে রয়েছেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন তথা মুম্বই ইন্ডিয়ান্সের 'হিটম্যান' রোহিত শর্মা। ১০৮ ম্যাচের ১০০ ইনিংসে তিনি সংগ্রহ করেছেন ২৭৭৩ রান।

রবিবারের আগে পর্যন্ত বিরাট কোহলির পেশাদার কেরিয়ারে সময়টা খুব ভালো যাচ্ছিল না। অন্তর্জাতিক ক্রিকেটে শেষ ৫টি ইনিংসে তিনবার শূন্য রানে আউট হয়েছিলেন ভারত অধিনায়ক। ২০১৯ সালের শেষ দিক থেকেই চেনা ছন্দে নেই কোহলি। এক ক্যালেন্ডার বর্ষে কোনও আন্তর্জাতিক শতরান করতে পারেননি কোহলি। এবার কি সেই ছবি পাল্টাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget