এক্সপ্লোর

IND vs ENG: যশস্বীর অর্ধশতরান, চা পানের বিরতির আগেই ৩ উইকেট হারিয়ে চাপ বাড়ল ভারতের

IND vs ENG, 4th Test: গিল, পাতিদার ও জাডেজার উইকেট হারাল টিম ইন্ডিয়া। বল হাতে একাই তিন উইকেট নিলেন শোয়েব বসির। এখনও ভারত ২২২ রানে পিছিয়ে প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে। 

রাঁচি: চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের চা পানের বিরতির আগেই ৪ উইকেট খুঁইয়ে কিছুটা চাপে ভারত। মধ্যাহ্নভোজের আগে রোহিতের উইকেট হারিয়েছিল ভারত। চা পানের বিরতির আগে সেট হয়ে যাওয়া গিল, পাতিদার ও জাডেজার উইকেট হারাল টিম ইন্ডিয়া। বল হাতে একাই তিন উইকেট নিলেন শোয়েব বসির। এখনও ভারত ২২২ রানে পিছিয়ে প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে। তবে একদিনে উইকেট হারালেও অন্যদিকে কেরিয়ারের আরও একটি অর্ধশতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল। তাঁর সঙ্গে ক্রিজে আছেন সরফরাজ খান।

এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৫৩ রানে অল আউট হয়ে যায় এদিন সকালে। গতকাল ৩০২/৭ থেকে খেলা শুরু করেছিলেন ইংল্যান্ড। শতরান হাঁকিয়ে ক্রিজে ছিলেন জো রুট। তাঁর সঙ্গে অপরাজিত ছিলেন ওলি রবিনসন। এদিন সকালে নিজের টেস্ট কেরিয়ারের প্রথম অর্ধশতরান পূরণ করেন রবিনসন। কিন্তু জাডেজার সামনে একের পর এক তিন ইংরেজ ব্যাটার আত্মসমর্পন করেন। গতকাল ১ উইকেট নিয়েছিলেন। স্টোকসকে ফিরিয়েছিলেন। এদিন সকালে দ্রুত রবিনসন, শোয়েব বসির ও অ্যান্ডারসনক ফিরিয়ে দেন জাডেজা। রুট ১২১ রানে অপরাজিত থেকে যান। 

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ রানের মাথায় রোহিত শর্মা আউট হয়ে যান বেন ফোকসের হাতে ক্যাচ দিয়ে। তাঁকে ফিরিয়ে দেন জেমস অ্যান্ডারসন। এরপর অবশ্য গিলের সঙ্গে জুটি বাঁধেন জয়সওয়াল। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ৮২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এরপর গিলকে ফিরিয়ে দেন শোয়েব বসির। লেগবিফোর হয়ে ফিরে যান গিল। রড টাকার ছিলেন আম্পায়ার। আম্পায়ার্স কলেই প্যাভিলিয়নে ফিরতে হয় তরুণ ভারতীয় ব্যাটারকে। এরপর রজত পাতিদার এসে জুটি বাঁধেন জয়সওযালের সঙ্গে। কিন্তু ব্যক্তিগত ১৭ রানের মাথায় তিনিও প্যাভিলিয়নে ফিরে যান ফের লেগবিফোর হয়ে। এরপর চা পানের বিরতির ঠিক আগে প্যাভিলিয়নে ফেরেন জাডেজা। তিনিও বসিরের বলে পোপের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। 

একদিকে উইকেট পড়লেও যশস্বী ছিলেন নিজের মেজাজেই। চলতি সিরিজে দুটো দ্বিশতরান চলে এসেছে জয়সওয়ালের ব্যাট থেকে। এবার চতুর্থ টেস্টের প্রথম ইনিংসেও অর্ধশতরান হাঁকালেন যশস্বী। চা পানের বিরতিতে যাওয়ার সময় ৫২ রানে অপরাজিত ছিলেন জয়সওয়াল। উল্লেখ্য, গত ম্য়াচে রাজকোটে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ২১৪ রানের দুরন্ত ইনিংমস খেলেছিলেন জয়সওযাল। মূলত তাঁর ইনিংসের সৌজন্যেই ম্য়াচে অনেকটা এগিয়ে গিয়েছিল ভারত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget