এক্সপ্লোর

IND vs ENG, Day 1 Highlights: পন্থ-জাডেজার ২২২ রানের জুটিতে স্বস্তি গুরু দ্রাবিড়ের সংসারে

IND vs ENG, 5th Test, Edgbaston Stadium: ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে ৭৩ ওভারে ভারতের স্কোর ৩৩৮/৭।

বার্মিংহ্যাম: ষষ্ঠ উইকেটে ২২২ রানের অনবদ্য পার্টনারশিপ। এজবাস্টন টেস্টে প্রায় ধসের মুখ থেকে ভারতীয় ইনিংসকে ফিরিয়ে এনেছেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাডেজা। ১১১ বলে ১৪৬ রান করে ফিরেছেন পন্থ। তবে ক্রিজে এখনও অপ্রতিরোধ্য জাডেজা। ৮৩ রানে অপরাজিত রয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে ৭৩ ওভারে ভারতের স্কোর ৩৩৮/৭।

স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) বলে শর্ট আর্ম পুল করেই রান নিতে দৌড়লেন তিনি। ডিপ ফাইন লেগ থেকে বল ফেরত আসার আগেই দুরানের জন্য মরিয়া ডাইভ। সঠিক সময়ে ক্রিজে পৌঁছে গেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সেই সঙ্গে পূর্ণ হয়ে গেল তাঁর সেঞ্চুরি। মাত্র ৮৯ বলে। সেঞ্চুরি করে দলকে বিপন্মুক্ত করলেন পন্থ।

কতটা গুরুত্বপূর্ণ পন্থের শুক্রবারের ইনিংস। একটা ছবি থেকেই তা পরিষ্কার হয়ে যাবে। পন্থের সেঞ্চুরি সম্পূর্ণ হতেই ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) দেখা গেল এজবাস্টনের ড্রেসিংরুমের ব্যালকনিতে দুহাত তুলে হুঙ্কার দিতে। দ্রাবিড়, যিনি নিজের কেরিয়ারে শত সাফল্যেও সংযত থাকতেন, কোচ হিসাবে উল্লাসে ফেটে পড়লেন। যা দেখে অনেকে হতবাক। দ্রাবিড়কে কোনওদিন এত আবেগে ফেটে পড়তে দেখা গিয়েছে কি না, সেটাও মনে করতে পারছেন না কেউ।

শুক্রবার তিনি যখন ব্যাট করতে নামেন, ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। একে রোহিত শর্মা, কে এল রাহুলরা নেই। তার ওপর ফিরে গিয়েছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা। বল হাতে আগুন ঝরাচ্ছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটসরা। ক্রিজে গিয়ে পাল্টা মারের কৌশল নেন পন্থ। আগ্রাসী ব্যাটিং যাঁর স্বভাবজাত। শেষ পর্যন্ত ১১১ বলে ১৪৬ রান করে জো রুটের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন।

পন্থের ইনিংস দেখে উচ্ছ্বসিত কিংবদন্তি সচিন তেন্ডুলকরও। সচিন ট্যুইট করেছেন, 'অসাধারণ ইনিংস পন্থ। দারুণ খেলেছো'। জাডেজার ইনিংসেরও প্রশংসা করেছেন সচিন।

আরও পড়ুন: দুর্গাপুজোর পরই শুরু আইএসএল? বৈঠকে কী ইঙ্গিত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget