এক্সপ্লোর

IND vs ENG 5th Test: ফিরলেন বুমরা, ছেড়ে দেওয়া হল সুন্দরকে, ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের দল ঘোষণা ভারতের

IND vs ENG 5th Test Team India Squad: আশঙ্কাই সত্যি হল। ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা সিরিজের শেষ টেস্টে খেলবেন না কে এল রাহুল (KL Rahul)।

ধর্মশালা: আশঙ্কাই সত্যি হল। ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা সিরিজের শেষ টেস্টে খেলবেন না কে এল রাহুল (KL Rahul)। তিনি এখনও সম্পূর্ণ ফিট নন। লন্ডনে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তাঁর চিকিৎসা করা হচ্ছে। বৃহস্পতিবার যে কথা বিবৃতি দিয়ে জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

পাশাপাশি প্রত্যাশামতো যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) পঞ্চম টেস্টের দলে ফিরেছেন। তিনিই ভারতের সহ অধিনায়ক। রাঁচিতে চতুর্থ টেস্টে যাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ধর্মশালায় জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন বুমরা।

ওয়াশিংটন সুন্দরকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি রঞ্জি ট্রফির সেমিফাইনালে তামিলনাড়ুর হয়ে খেলবেন। মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে তামিলনাড়ু আরও শক্তিশালী হয়ে নামবে, বলার অপেক্ষা রাখে না। ২ মার্চ থেকে শুরু হবে যে সেমিফাইনাল। যদি প্রয়োজন হয়, তবে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ শেষ হলে জাতীয় শিবিরে যোগ দেবেন ওয়াশিংটন। 

 

সেই সঙ্গে মহম্মদ শামির শারীরিক অবস্থার আপডেটও দিয়েছে বোর্ড। বলা হয়েছে, ২৬ ফেব্রুয়ারি বাংলার ডানহাতি পেসারের গোড়ালিতে সফল অস্ত্রোপচার হয়েছে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর রিহ্যাব শুরু হবে বলেও বোর্ড থেকে জানানো হয়েছে।

নিজামের শহর হায়দরাবাদে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টে খেলেছিলেন রাহুল। বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল রাহুলকে। সেই সময় ভারতীয় শিবির থেকে বলা হয়েছিল, রাজকোটে তৃতীয় টেস্টে দলে ফিরবেন রাহুল। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যায়নি। চতুর্থ টেস্টের আগে ভারতীয় বোর্ড থেকে জানানো হয়, চোটের জন্য রাঁচির ম্যাচে নেই রাহুল। ফিট হলে তবেই পঞ্চম টেস্টে খেলানো হবে রাহুলকে। যদিও ফিট না হওয়ায় চলতি সিরিজে আর মাঠেই নামা হচ্ছে না কর্নাটকের ব্যাটারের।

পঞ্চম টেস্টের ভারতীয় দলরোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), কে এস ভরত (উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার ও আকাশ দীপ।

আরও পড়ুন: স্থানীয় ম্যাচে গড়াপেটার চাঞ্চল্যকর অভিযোগ কোহলির সতীর্থের, রিপোর্ট চেয়ে পাঠাল সিএবি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget