এক্সপ্লোর

Ben Duckett Century: রাজকোটে ৮৮ বলে সেঞ্চুরি করে নজির ডাকেটের, চাপে ভারতীয় বোলিং

IND vs ENG Test: ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে এটা তৃতীয় দ্রুততম টেস্ট সেঞ্চুরি। ২০০১ সালে মুম্বইয়ে ৮৪ বলে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। সেটাই ভারতের মাটিতে দ্রুততম।

রাজকোট: ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে আগ্রাসী ব্যাটিং করে সেঞ্চুরি বেন ডাকেটের (Ben Duckett)। মাত্র ৮৮ বলে সেঞ্চুরি করলেন। যা বাজ়বল ক্রিকেটের নতুন এক উদাহরণ হয়ে রইল। রাজকোট টেস্টে ভারতের চাপও বাড়ালেন ডাকেট।

ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে এটা তৃতীয় দ্রুততম টেস্ট সেঞ্চুরি। ২০০১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৮৪ বলে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। সেটাই ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে দ্রুততম টেস্ট সেঞ্চুরি। ১৯৭৪ সালে বেঙ্গালুরু টেস্টে ৮৫ বলে সেঞ্চুরি করেছিলেন ক্লাইভ লয়েড। তারপরই ৮৮ বলে ডাকেটের এই সেঞ্চুরি। ভেঙে দিলেন রস টেলরের রেকর্ড। ২০১২ সালে বেঙ্গালুরুতে ৯৯ বলে সেঞ্চুরি ছিল নিউজ়িল্যান্ডের টেলরের।

 

দেশের বাইরে ইংরেজ ক্রিকেটারদের মধ্যে এটা যুগ্মভাবে তৃতীয় দ্রুততম টেস্ট সেঞ্চুরি। ২০২২ সালে রাওয়ালপিণ্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে ৮০ বলে সেঞ্চুরি করেছিলেন হ্যারি ব্রুক। সেটাই ইংল্যান্ডের বাইরে করা কোনও ইংল্যান্ড ক্রিকেটারের দ্রুততম সেঞ্চুরি। সেই টেস্টেই ৮৬ বলে সেঞ্চুরি করেছিলেন জ্যাক ক্রলি। যা দ্বিতীয় দ্রুততম। ২০০৯ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮৮ বলে সেঞ্চুরি করেছিলেন কেভিন পিটারসেন। যা তৃতীয় দ্রুততম। সেই রেকর্ডই এদিন স্পর্শ করলেন ডাকেট। রাওয়ালপিণ্ডি টেস্টে ৯০ বলে সেঞ্চুরি করেছিলেন অলি পোপ। সেটা এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। 

১৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৮ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন বেন ডাকেট। ১৩.১ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে রজত পতিদারের হাতে ধরা পড়েন জ্যাক ক্রলি। ২৮ বলে ১৫ রান করেন তিনি। মারেন ২টি চার।

ক্রলিকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন অশ্বিন। ৯৮ টেস্ট খেলে এই মাইলফলক স্পর্শ করেন অভিজ্ঞ ডানহাতি স্পিনার। বিশাখাপত্তনম টেস্টেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন। কিন্তু সেখানে ৪৯৯ উইকেটে আটকে গিয়েছিলেন তারকা অফস্পিনার। ভারতীয় বোলারদের মধ্যে এর আগে অনিল কুম্বলে একমাত্র ৫০০ টেস্ট উইকেট নিতে পেরেছেন। তিনি ৬১৯ টেস্ট উইকেটের মালিক। তবে দ্রুততম ৫০০ উইকেট নেওয়ার নিরিখে অনিল কুম্বলের ১০৫ ম্য়াচ লেগেছিল। তাঁর থেকে কম সময়ে ৫০০ উইকেট নিলেন অশ্বিন।

আরও পড়ুন: অভিষেক দেখে কান্না বাবা ও স্ত্রীর, দৌড়ে গিয়ে হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন সরফরাজ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget