এক্সপ্লোর

Sarfaraz Khan: অভিষেক দেখে কান্না বাবা ও স্ত্রীর, দৌড়ে গিয়ে হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন সরফরাজ

India vs England: প্রথমে বাবার হাতে তুলে দেন টেস্ট ক্যাপ। কাঁদতে কাঁদতে সেই টেস্ট ক্যাপে চুম্বন করেন নওশাদ। আলিঙ্গন করেন ছেলেকে। তারপরই রোমানার হাতেও টেস্ট ক্যাপটি তুলে দেন সরফরাজ।

রাজকোট: দীর্ঘ অপেক্ষা। বহুদিনের লড়াই। বেশিরভাগ সময়ই জুটেছে উপেক্ষা। যন্ত্রণা দিন দিন বেড়েছে। কিন্তু হাল ছেড়ে দেননি সরফরাজ খান (Sarfaraz Khan)। খেলে গিয়েছেন। রান করে গিয়েছেন। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অহেতুক কটাক্ষের শিকার হয়েছেন। নীরব থেকেছেন সরফরাজ। জবাব দিয়েছেন ব্যাটে। যেখানেই সুযোগ পেয়েছেন, রান করেছেন।

বৃহস্পতিবার তাঁর স্বপ্নপূরণ হল। জাতীয় দলের হয়ে অভিষেক হল সরফরাজ খানের। এবং অভিষেকের মঞ্চে ঝোড়ো ৬২ রান করে তিনি বুঝিয়ে দিলেন, বড় মঞ্চের জন্য তৈরি।

বৃহস্পতিবার রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ড (IND vs ENG) তৃতীয় টেস্ট ম্যাচের আগে সরফরাজের হাতে ভারতীয় দলের ক্যাপ তুলে দেন কিংবদন্তি অনিল কুম্বলে। খেলা দেখতে রাজকোটে রয়েছেন সরফরাজের বাবা নওশাদ খান ও স্ত্রী রোমানা। সরফরাজকে টেস্ট ক্যাপ পেতে দেখে তাঁরা তখন কাঁদছেন। আনন্দাশ্রু। তাঁদের দিকে এগিয়ে যান রোহিত। অভিনন্দন জানান সরফরাজের বাবা ও স্ত্রীকে।

তারপরই নওশাদ ও রোমানার দিকে দৌড়ে যান সরফরাজ। প্রথমে বাবার হাতে তুলে দেন টেস্ট ক্যাপ। কাঁদতে কাঁদতে সেই টেস্ট ক্যাপে চুম্বন করেন নওশাদ। আলিঙ্গন করেন ছেলেকে। তারপরই রোমানার হাতেও টেস্ট ক্যাপটি তুলে দেন সরফরাজ। স্ত্রীও সেটিতে চুম্বন করেন। সরফরাজ আলিঙ্গন করেন রোমানাকে। মাঠেই তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত।

সুযোগ পেয়েই সরফরাজ খান দেখিয়ে দিলেন, কতটা বারুদ লুকিয়ে রয়েছে তাঁর মধ্যে। ৬৬ বলে ৬২ রান করেছেন। ৭৫ মিনিট ক্রিজে ছিলেন। কিন্তু তাতেই ইংরেজ বোলারদের সাধারণের স্তরে নামিয়ে আনেন। যদিও সরফরাজের আউট দুর্ভাগ্যজনক। যা দেখে মেজাজ হারালেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। নিজের টুপি আছড়ে ফেললেন ড্রেসিংরুমে। রবীন্দ্র জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান তিনি। তার আগে পর্যন্ত মনে হচ্ছিল, সেঞ্চুরি করবেন সরফরাজ। তবে সেই স্বপ্ন পূর্ণ হয়নি। যদিও তাঁর ব্যাটিং সকলকে মুগ্ধ করেছে। আরও মুগ্ধ করেছে যেভাবে তিনি পার্টনার জাডেজার সেঞ্চুরির জন্য মরিয়া হরয়ে দৌড়চ্ছিলেন। দ্বিতীয় ইনিংসে কি আক্ষেপ মিটবে সরফরাজের?

আরও পড়ুন: Sourav Ganguly: বাড়িতে না জানিয়ে ডোনার সঙ্গে রেজিস্ট্রি সেরেই শ্রীলঙ্কায় সৌরভ, বিয়ের খবর ফাঁস হয় কীভাবে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget