এক্সপ্লোর

IND vs ENG: ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই বিরাট ধাক্কা খেল ইংল্যান্ড, খেলতে পারবেন না তারকা ব্যাটার

Harry Brook: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দেশে ফিরে গেলেন হ্যারি ব্রুক। তাঁর দেশে ফেরার কথা জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

নয়াদিল্লি: ভারতের মাটিতে অগ্নিপরীক্ষা ইংল্যান্ডের। টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবেন বেন স্টোকসরা (Ben Stokes)। তবে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল ইংল্যান্ড শিবির (IND vs ENG)।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দেশে ফিরে গেলেন হ্যারি ব্রুক। তাঁর দেশে ফেরার কথা জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন ব্রুক। একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই সময় ব্রুকের পরিবারকে দয়া করে বিরক্ত করবেন না। সংবাদমাধ্যমের কাছে বোর্ডের অনুরোধ, ওদের একা থাকতে দিন। ওদের অনুরোধকে সম্মান করুন।’’

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, এই সিরিজ়ে আর ফিরবেন না ব্রুক। তিনি না থাকায় টিম কম্বিনেশনে সমস্যা হবে। কয়েক দিনের মধ্যেই ব্রুকের পরিবর্ত ঘোষণা করবে তারা। কিন্তু ঠিক কী কারণে ব্রুককে দেশে ফিরতে হল সে বিষয়ে বোর্ড কিছু জানায়নি।

দরজায় কড়া নাড়ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। ভারতের (Indian Cricket Team) মাটিতে পাঁচটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ইংল্যান্ড (IND vs ENG)। আর সেই সিরিজে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বিরাট কোহলির ফর্ম। কোহলির ব্যাট সিরিজের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে বলে মনে করছেন অনেকে।                      

এরই মাঝে কোহলিকে খোঁচা দিলেন পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের দাবি, তাঁদের সময় যদি বিরাট খেলতেন, তাহলে সমস্যায় পড়তেন ডানহাতি ব্যাটার।                    

সংযুক্ত আরব আমিরশাহিতে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন শোয়েব আখতার। সেখানে সংবাদসংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে আখতার বলেন, ‘‘আমাদের সময় খেললে বিরাটের সমস্যা হতো। আমি বলছি না যে, বিরাট রান করতে পারত না। কিন্তু এত সহজে পারত না। ওয়াসিম আক্রমের বল খেলতে ওর সমস্যা হতো। বিরাট এই সময়ের সেরা ব্যাটার। এতে কোনও সন্দেহ নেই। আমাদের সময় খেললেও হয়তো ও এত রান করত। কিন্তু সেটা করতে অনেক সময় লাগত।’’

আরও পড়ুন: পারিবারিক সমস্যাতেও লক্ষ্যে অটল, শামির তত্ত্বাবধানে বাংলায় তৈরি হচ্ছে নতুন পেস-অস্ত্র

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget