এক্সপ্লোর

Ind vs Eng: করোনা মুক্ত হয়ে দলের সঙ্গে যোগ দিলেন ঋষভ পন্থ

গত ৮ জুলাই করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতীয় দলের তরুণ উইকেটকিপার ঋষভ পন্থ। এরপরই তাঁকে আইসোলেশনে চলে যেতে হয়েছিল। এই গোটা সময়টাই বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের কড়া পর্যবেক্ষণে ছিলেন পন্থ।

লন্ডন: কোয়ারেন্টাইন পর্ব শেষ করে দলের সঙ্গে যোগ দিলেন ঋষভ পন্থ। গত ৮ জুলাই করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতীয় দলের এই তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান। এরপরই তাঁকে আইসোলেশনে চলে যেতে হয়েছিল। এই গোটা সময়টাই ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের কড়া পর্যবেক্ষণে ছিলেন পন্থ। এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেখানকার নিয়মকানুন অনুযায়ী ১০ দিনের আইসোলেশন পিরিয়ড কাটাতে হয়েছে পন্থকে। এরপরই দলের সঙ্গে যোগ দিতে পারলেন তিনি। এদিকে পন্থ জাতীয় দলে যোগ  দেওয়ায় স্বস্থি ফিরল টিম ইন্ডিয়া শিবিরে। 

বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিলেন ভারতীয় উইকেটকিপার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ২০ দিনের বিশ্রামে ছিল ভারতীয় দল। এরপরই তাঁরা রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু এরমধ্যেই ইউরো কাপের ম্যাচ দেখতে ওয়েম্বলিতে গিয়েছিলেন পন্থ। সেখানে মাস্ক ছাড়া তাঁর ছবি ভাইরাল হয়েছিল। এরপরই করোনা আক্রান্ত হন দিল্লির এই তরুণ। কিন্তু এবার পুরো সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিলেন তিনি। বিসিসিআইয়ের ট্যুইটারে পন্থের ছবির সঙ্গে একটি ক্যাপশন লেখা হয়েছে, ‘ঋষভ পন্থ, তোমাকে ভারতীয় স্কোয়াডে ফিরে পেয়ে দারুণ লাগছে।’

২০ দিনের যে বিরতি ছিল ভারতীয় দলের, সেই সময় দলের বাকিদের সঙ্গে টিম হোটেলে থাকতে পারেননি পন্থ। করোনা পজিটিভ রিপোর্ট আসার আগে করোনার উপসর্গ দেখা গিয়েছিল পন্থের শরীরে। এরপরই বিসিসিআইয়ের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছিল, ‘পন্থের দুটো আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট এলেই ডারহামে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবে সে।’

ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ, সিনিয়র উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও বাংলার অভিমন্যু ঈশ্বরণও রয়েছেন বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের কড়া পর্যবেক্ষণে । কারণ তাঁরা প্রত্যেকেই দলের থ্রো ডাউন স্পেশালিস্ট দয়ানন্দ গরানির সংস্পর্শে এসেছিলেন। যিনি নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন পন্থের আক্রান্ত হওয়ার পরই। এরপরই থেকে সবাই রয়েছেন আইসোলেশনে। উল্লেখ্য, টেস্ট সিরিজে নামার আগে প্রস্তুতি ম্য়াচ খেলতে ব্যস্ত এই মুহূর্তে টিম ইন্ডিয়া। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: হর্ষিতের অনুপস্থিতিতে তাঁর কাঁধে বাড়তি দায়িত্ব, IPL শুরুর আগে বিশেষ প্রস্তুতি সারছেন KKR-র বৈভব
হর্ষিতের অনুপস্থিতিতে তাঁর কাঁধে বাড়তি দায়িত্ব, IPL শুরুর আগে বিশেষ প্রস্তুতি সারছেন KKR-র বৈভব
IPL 2026: সূর্যকুমারের জন্য সুযোগ মেলেনি বিশ্বকাপের স্কোয়াডে, বিরাটকে শ্রদ্ধা জানিয়ে কী বললেন জিতেশ?
সূর্যকুমারের জন্য সুযোগ মেলেনি বিশ্বকাপের স্কোয়াডে, বিরাটকে শ্রদ্ধা জানিয়ে কী বললেন জিতেশ?
IPL 2026: আইপিএল যেন 'হসপিটাল প্রিমিয়ার লিগ', কোটি কোটি টাকার পাঁচ ক্রিকেটারই এখন চিন্তার কারণ দলগুলোর
আইপিএল যেন 'হসপিটাল প্রিমিয়ার লিগ', কোটি কোটি টাকার পাঁচ ক্রিকেটারই এখন চিন্তার কারণ দলগুলোর
MS Dhoni: ২২ বছরের স্মৃতি মুছে ফেলতে চলেছেন ধোনি, আইপিএলে খেলবেন...
২২ বছরের স্মৃতি মুছে ফেলতে চলেছেন ধোনি, আইপিএলে খেলবেন...

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
Embed widget