এক্সপ্লোর

IND vs ENG: ওভালে সচিন, ডিভিলিয়ার্সকে টপকে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রোহিতের

IND vs ENG ODI: রোহিত শর্মা-শিখর ধবন জুটিও মাত্র দ্বিতীয় ভারতীয় ওপেনিং জুটি হিসাবে ওভালে এক দুর্দান্ত মাইলফলক স্পর্শ করতে পারে।

লন্ডন: আজ মঙ্গলবার (১২ জুলাই) লন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড (IND vs ENG) প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর, বিশ্বচ্যাম্পিয়নদের তাদেরই ঘরের মাঠে হারিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করার লক্ষ্যেই মাঠে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের রেকর্ড

ইংল্যান্ডের বিরুদ্ধে বরাবরই রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট কথা বলে। সব ফর্ম্যাট মিলিয়ে ৪৪-র উপর ব্যাটিং গড় তাঁর। ২০১৯ সালের বিশ্বকাপেও হাঁকিয়েছিলেন পাঁচ পাঁচটি শতরান, যা বিশ্বকাপে নজিরও বটে। নিঃসন্দেহে ইংরেজদের বিরুদ্ধে নিজের এই অনবদ্য রেকর্ড অব্যাহত রাখতে বদ্ধপরিকর হবেন রোহিত। সিরিজের প্রথম ম্যাচে সেটা করতে পারলেই রেকর্ডবুকে নাম তুলে ফেলবেন ভারতীয় অধিনায়ক।

ওভালেই সচিন তেন্ডুলকর (sachin Tendulkar), এবি ডিভিলিয়ার্সদের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করার হাতছানি রোহিতের। কী সেই রেকর্ড? বর্তমানে সচিন, ডিভিলিয়ার্স ও সঈদ আনোয়ারের সঙ্গে যুগ্মভাবে বিদেশে নির্দিষ্ট কোনও দেশে সর্বাধিক সাত শতরান করার রেকর্ড রয়েছে রোহিতের দখলে। ‘হিটম্যান’ ইংল্যান্ডের মাটিতে সাতটি শতরান করেছেন। ডিভিসিয়ার্স ভারতে ও সচিন এবং সঈদ আনোয়ার আমিরশাহীতে সাতটি করে শতরান করেছেন। রোহিত এই ওয়ান ডে সিরিজে শতরান হাঁকালেই এককভাবে এই রেকর্ড নিজের নামে করে ফেলবেন।

ইংল্যান্ডে রোহিতের ব্যাটিং গড় ৬৬.৮, যা বিদেশের মাটিতে কোনও ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ। ডিভিলিয়ার্স এই তালিকার শীর্ষে। ভারতের মাটিকে প্রাক্তন দক্ষিণ আফ্রিকা তারকার গড় ৭০.৩। তারপর দ্বিতীয় স্থানে রয়েছেন কেন উইলিয়ামসন। ইংল্যান্ডে ওয়ান ডেতে তাঁর গড় ৬৯.৬। রোহিতের পরে বিদেশের মাটিতে চতুর্থ সর্বোচ্চ গড় শিখর ধবনের (Shikhar Dhawan)। তিনিও ইংল্যান্ডেই ৬৪.৭ গড়ে রান করেছেন। ঘটনাক্রমে এই সিরিজে রোহিতের সঙ্গে ওপেন করবেন শিখর।

রেকর্ড গড়ার সুযোগ রোহিত-শিখর জুটিরও

রোহিত-শিখর মিলেও এক মাইলফলক স্পর্শ করতে পারেন এই সিরিজে। রোহিত-শিখর আর ছয় রান যোগ করলেই সচিন-সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর মাত্র দ্বিতীয় ভারতীয় ওপেনিং জুটি হিসাবে ওয়ান ডে-তে পাঁচ হাজার রান যোগ করার কৃতিত্ব গড়বেন। সুতরাং, ওভালে কিন্তু অধিনায়কের পাশাপাশি ব্যাটার রোহিতের উপরও যে সকলের বিস্তর নজর থাকবে, তা বলাই বাহুল্য।  

আরও পড়ুন: 'আমি বুঝি না, কেন তাঁদের বিশেষজ্ঞ বলা হয়', বিরাটের পাশে দাঁড়িয়ে কী বললেন রোহিত?

সেরা শিরোনাম

Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget