এক্সপ্লোর

Jasprit Bumrah: ভারতের প্রথম ফাস্টবোলার হিসাবে এই কীর্তি গড়লেন বুমরা, প্রশংসার বন্য়া

IND vs ENG: ভারতের প্রথম পেসার হিসাবে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা হলেন বুমরা।

বিশাখাপত্তনম: দ্বিতীয় টেস্টে তাঁর আগুনে বোলিং ছারখার করে দিয়েছে ইংরেজদের। বিশাখাপত্তনমে ম্যাচের সেরাও হয়েছিলেন। সেই যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবার নিজের ধারাবাহিকতার পুরস্কার পেলেন। গড়লেন এমন এক নজির, যা এর আগে ভারতের কোনও ফাস্টবোলার গড়তে পারেননি।

ভারতের প্রথম পেসার হিসাবে আইসিসি (ICC) টেস্ট ব়্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা হলেন বুমরা। এর আগের ব়্যাঙ্কিং ছিল চার। একবারে তিনধাপ উঠে আপাতত শীর্ষে বুমরা। সতীর্থ আর অশ্বিনকে গদিচ্যুত করলেন তিনি। এর আগে বুমরার সর্বোচ্চ ব়্যাঙ্কিং ছিল ৩। সেই নজির ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করলেন আমদাবাদের ডানহাতি পেসার।

আইসিসি ব়্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে ভারতীয় পেসারদের মধ্যে সর্বোচ্চ ব়্যাঙ্কিং ছিল কপিল দেবের। ১৯৭৯ সালের ডিসেম্বর থেকে ১৯৮০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টেস্টে বোলারদের ব়্যাঙ্কিংয়ে দুইয়ে ছিলেন কপিল দেব। তবে ভারতীয় পেসারদের মধ্যে কেউ কোনওদিন টেস্টে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেননি। জাহির খান সর্বোচ্চ তিন নম্বরে উঠেছিলেন। ২০১০ সালের অক্টোবর থেকে নভেম্বর একে ছিলেন বাঁহাতি পেসার জাহির। সেই নজির ভেঙে দিলেন বুমরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেও হারতে হয়েছিল ভারতীয় দলকে। তবে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে এক দিন বাকি থাকতেই ম্যাচ জিতে সিরিজ়ে সমতায় ফিরেছে টিম ইন্ডিয়া। ভারতের জয়ের অন্যতম নায়ক হলেন যশপ্রীত বুমরা। তিনি দুরন্ত বোলিংয়ে ৯ উইকেট নেন। তবে সিরিজ়ের তৃতীয় টেস্টে তারকা ফাস্টবোলারকে খেলতে নাও দেখা যেতে পারে।

রাজকোটে ১৫ ফেব্রুয়ারি থেকে আয়োজিত হতে চলা তৃতীয় টেস্টে বুমরাকে বিশ্রাম দিতে আগ্রহী জাতীয় দলের নির্বাচকরা। এই বিষয়ে তাঁরা টিম ম্যানেজমেন্টের সঙ্গেও কথাবার্তা বলবেন বলে শোনা যাচ্ছে। জাতীয় নির্বাচকরা মনে করছেন বুমরাকে যদি তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়, তাহলে তিনি সিরিজ়ের বাকি দুই ম্যাচে বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামতে পারবেন। বুমরার বদলে বাকি বিকল্প নিয়ে ভাবনাচিন্তা করবেন নির্বাচকরা।

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করলেও, ভারতীয় নির্বাচকমণ্ডলী এখনও শেষ তিন টেস্টের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করেনি। তৃতীয় টেস্টের আগে রবীন্দ্র জাডেজা, কেএল রাহুল ফিট হবেন কি না, সেই নিয়ে তো প্রশ্নচিহ্ন রয়েইছে, পাশাপাশি বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে বিরাট কোহলিকে নিয়েও। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু ঠিক কী কারণে তিনি খেলছেন না, বোর্ডের তরফে অবশ্য তা খোলসা করা হয়নি।

আরও পড়ুন: মৃত্যুর পরেও ভারতীয় ক্রিকেটকে উপহার দিয়ে চলেছেন সচিনের কোচ! যশস্বীর সাফল্যের কাহিনি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget