এক্সপ্লোর

IND vs ENG: ৫ ইনিংসে ৮৭ রান, তবু পন্থের পাশেই দাঁড়াচ্ছেন কোহলি

চলতি ইংল্যান্ড সিরিজে তাঁর ব্যাটে রানের খরা। তিনটি টেস্টে ৫টি ইনিংস পেয়েছিলেন। তাতে ঋষভ পন্থের রান ২৫, ৩৭, ২২, ২ ও ১। সব মিলিয়ে ৮৭ রান। গড় ১৭.৪।

হেডিংলে: চলতি ইংল্যান্ড সিরিজে তাঁর ব্যাটে রানের খরা। তিনটি টেস্টে ৫টি ইনিংস পেয়েছিলেন। তাতে ঋষভ পন্থের রান ২৫, ৩৭, ২২, ২ ও ১। সব মিলিয়ে ৮৭ রান। গড় ১৭.৪।

লিডসে ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৭৬ রানে হারের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি অবশ্য তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানের পাশেই দাঁড়াচ্ছেন। বলছেন, 'টপ অর্ডার ব্যাটসম্যানদের উচিত লোয়ার মিডল অর্ডারের হাতে যথেষ্ট রানের পুঁজি সাজিয়ে দেওয়া। প্রত্যেকবার লোয়ার অর্ডার ব্যাটিং দলকে রক্ষা করবে তা তো হয় না।'

বিদেশের মাটিতে ব্যাটিং ফর্মের জন্যই ভারতের টেস্ট দলের প্রথম একাদশে ঋদ্ধিমান সাহাকে পিছনে ফেলে জায়গা করে নিয়েছেন পন্থ। তবে তাঁর আউট হওয়ার ধরন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। যদিও অধিনায়ক কোহলি বুঝিয়ে দিয়েছেন, পন্থে আস্থা হারাচ্ছেন না তিনি।

ভারতের হারের পরই ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সুনীল গাওস্করের মতো কিংবদন্তির মতে, ব্যাটসম্যানের সংখ্যা বাড়ানো উচিত ভারতের। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে গাওস্কর বলেছেন, 'বিদেশে ভাল ফল করতে হলে ব্যাটিং ভাল হতেই হবে। কম ব্যাটসম্যান নিয়ে জেতা যায় না।'

একই মত প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার মার্ক ওয়-র। মার্ক ট্যুইট করেছেন, 'দারুণভাবে ম্যাচ জিতেছে ইংল্যান্ড। বিশ্বমানের বোলিং পারফরম্যান্স। ভারতের দল নির্বাচন বেশ আজব মনে হয়েছে। মাত্র ৭ জন ব্যাটসম্যান নিয়ে টেস্ট জেতা কঠিন।'

শুক্রবার অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে ৯৯ রান যোগ করেছিলেন কোহলি ও পূজারা। শনিবার স্কোরবোর্ডে কোনও রান যোগ করার আগেই ফিরে যান পূজারা। ৯১ রানে। বিরাট কোহলি হাফসেঞ্চুরি করলেও (৫৫ রান) ভারতীয় ইনিংসকে টানতে পারেননি। দুজনকেই তুলে নেন অলি রবিনসন। দ্বিতীয় ইনিংসে ৬৫ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচে মোট ৭ উইকেট নিয়েছেন। রবিনসনকেই ম্যাচের সেরা ঘোষমা করা হয়েছে।

হারের পর কোহলি বলেছেন, 'প্রথম ইনিংসে ৮০ রানে অল আউট হয়ে যাওয়া আর প্রতিপক্ষের বড় রান করে দেওয়ার পর ঘুরে দাঁড়ানো কঠিন। তবে আমরা দ্বিতীয় ইনিংসে লড়াই করেছি।' তবে প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়কে বড় করে দেখতে নারাজ কোহলি। বলেছেন, 'এই দেশে এরকম হয়। খুব আজব ব্যাপার। ব্যাটিংয়ে ধস নামে।'
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: কিংবদন্তি পঙ্কজ রায়ের জন্মদিন পালনে ছেলে প্রণব রায়কেই ডাকতে ভুলে গেল সিএবি! সমালোচনার ঝড়
কিংবদন্তি পঙ্কজ রায়ের জন্মদিন পালনে ছেলে প্রণব রায়কেই ডাকতে ভুলে গেল সিএবি! সমালোচনার ঝড়
Shubhman Gill: টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রাত্য ছিলেন, এই ফর্ম্যাটে জাতীয় দলে ফিরতে চলেছেন গিল?
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রাত্য ছিলেন, এই ফর্ম্যাটে জাতীয় দলে ফিরতে চলেছেন গিল?
IPL Final Live: আইপিএল ফাইনালে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত আরসিবির, কাদের নিয়ে মাঠে নামছে দুই দল?
আইপিএল ফাইনালে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত আরসিবির, কাদের নিয়ে মাঠে নামছে দুই দল?
IPL Final: আইপিএল ফাইনালে কোহলির সঙ্গে ওপেনিংয়ে ফিরছেন ফিল সল্ট? কী জানালেন আরসিবি অধিনায়ক পাতিদার?
IPL Final: আইপিএল ফাইনালে কোহলির সঙ্গে ওপেনিংয়ে ফিরছেন ফিল সল্ট? কী জানালেন আরসিবি অধিনায়ক পাতিদার?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget