এক্সপ্লোর

IND vs ENG: ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেই নতুন মাইলস্টোন স্পর্শ করার হাতছানি বিরাটের

Virat Kohli Record: বিশ্বকাপের মঞ্চে সচিন তেন্ডুলকরের ৪৯ ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড টপকে গিয়েছিলেন বিরাট। তিনি বর্তমানে ৫০ শতরানের মালিক। এবার আসন্ন টেস্ট সিরিজের পাঁচ ম্য়াচ সময় পাচ্ছেন কিং কোহলি।

মুম্বই: ব্যাট হাতে মাঠে নামলেই তিনি রেকর্ড গড়েন। এটাকে রীতিমত অভ্যেসে পরিণত করে ফেলেছেন তিনি। ইংল্য়ান্ডের (India vs England) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও (Test Series) নতুন রেকর্ড গড়ার হাতছানি বিরাট কোহলির (Virat Kohli) সামনে। কিছুদিন আগেই বিশ্বকাপের মঞ্চে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ৪৯ ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড টপকে গিয়েছিলেন বিরাট (Virat Kohli)। তিনি বর্তমানে ৫০ শতরানের মালিক। এবার আসন্ন টেস্ট সিরিজের পাঁচ ম্য়াচ সময় পাচ্ছেন কিং কোহলি। নিজের টেস্ট কেরিয়ারের ৯ হাজার রান পূরণ করার। আগামী ২৫ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। 

টেস্টে দেশের জার্সিতে চতুর্থ সর্বাধিক রান সংগ্রাহক বিরাট এই মুহূর্তে। ১১৩ টেস্টে ৮৮৪৮ রান করেছেন তিনি। অর্থার আর ১৫২ রান করলেই টেস্টে ৯ হাজার রানের মালিক হয়ে যাবেন তিনি। টেস্টে নিজের নামের পাশে ২৯টি অর্ধশতরান ও ৩০টি সেঞ্চুরি রয়েছে কোহলির। তালিকায় সবার ওপরে রয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি ২০০ টেস্ট খেলে ১৫,৯২১ রান করেছেন তাঁর কেরিয়ারে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ ১৬৩টি টেস্ট খেলেছেন। ঝুলিতে পুরেছেন ১৩,২৬৫ রান। তালিকায় তৃতীয় স্থানে সুনীল গাওস্কর। ১২৫ টেস্ট ১০,১২২ রান করেছেন লিটল মাস্টার।

উল্লেখ্য়, ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলে প্রথম দুটো টেস্টের জন্য রাখা হয়নি শামিকে। তবে নির্বাচকরা আশা করেছিলেন যে পরের তিন টেস্টের আগে পুরো ফিট হয়ে উঠবেন শামি। ফলে তাঁকে হয়ত স্কোয়াডে ফিরিয়ে আনা হবে। কিন্তু সূত্র মারফৎ জানা গিয়েছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির যে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তারকা পেসার, তাঁরা নাকি লন্ডনে স্পেশালিস্ট চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার কথা বলেছেন শামিকে। এনসিএর স্পোর্টস সায়েন্স ডিভিশনের প্রধান নীতিন পটেলও হয়ত শামির সঙ্গে লন্ডনে উড়ে যাবেন।

এদিকে, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দেশে ফিরে গেলেন হ্যারি ব্রুক। তাঁর দেশে ফেরার কথা জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন ব্রুক। একটি বিবৃতিতে বলা হয়েছে, ''এই সময় ব্রুকের পরিবারকে দয়া করে বিরক্ত করবেন না। সংবাদমাধ্যমের কাছে বোর্ডের অনুরোধ, ওদের একা থাকতে দিন। ওদের অনুরোধকে সম্মান করুন।''

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget