এক্সপ্লোর

Rishabh Pant : কনিষ্ঠতম উইকেটকিপার-ব্যাটার হিসেবে টেস্টে নয়া মাইলফলক পন্থের

IND vs England Test : শুক্রবার তিনি যখন ব্যাট করতে নামেন, ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত

বার্মিংহ্যাম : নতুন মাইলফলক ঋষভ পন্থের (Rishabh Pant)। টেস্ট ক্রিকেটের (Test Cricket) ইতিহাসে কনিষ্ঠতম উইকেটকিপার-ব্যাটার হিসাবে ২০০০ রানের গণ্ডি স্পর্শ করলেন ভারতীয় এই ক্রিকেটার। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচ চলাকালীন এই ল্যান্ডমার্ক স্পর্শ করলেন ঋষভ। ইনিংসের ৫১ তম ওভারে মিড উইকেট বরাবর চার মেরে ২ হাজার রানে পৌঁছে যান তিনি।

পন্থের লড়াকু ইনিংস-

শুক্রবার তিনি যখন ব্যাট করতে নামেন, ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। একে রোহিত শর্মা, কে এল রাহুলরা নেই। তার ওপর ফিরে গিয়েছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা। বল হাতে আগুন ঝরাচ্ছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটসরা। ক্রিজে গিয়ে পাল্টা মারের কৌশল নেন পন্থ। আগ্রাসী ব্যাটিং যাঁর স্বভাবজাত। শেষ পর্যন্ত ১১১ বলে ১৪৬ রান করে জো রুটের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। পন্থের ইনিংস দেখে উচ্ছ্বসিত কিংবদন্তি সচিন তেন্ডুলকর। সচিন ট্যুইট করেছেন, 'অসাধারণ ইনিংস পন্থ। দারুণ খেলেছো'। জাডেজার ইনিংসেরও প্রশংসা করেছেন সচিন।

আরও পড়ুন ; কোহলি-পূজারাদের ব্যর্থতার দিন ঝোড়ো সেঞ্চুরি করে নায়ক পন্থ

কতটা গুরুত্বপূর্ণ পন্থের শুক্রবারের ইনিংস। একটা ছবি থেকেই তা পরিষ্কার হয়ে যাবে। পন্থের সেঞ্চুরি সম্পূর্ণ হতেই ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) দেখা গেল এজবাস্টনের ড্রেসিংরুমের ব্যালকনিতে দুহাত তুলে হুঙ্কার দিতে। দ্রাবিড়, যিনি নিজের কেরিয়ারে শত সাফল্যেও সংযত থাকতেন, কোচ হিসাবে উল্লাসে ফেটে পড়লেন। যা দেখে অনেকে হতবাক। দ্রাবিড়কে কোনওদিন এত আবেগে ফেটে পড়তে দেখা গিয়েছে কি না, সেটাও মনে করতে পারছেন না কেউ।

এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে ঝোড়ো সেঞ্চুরি পন্থকে অন্য উচ্চতায় পৌঁছে দিল। বলছে ক্রিকেট বিশেষজ্ঞ মহল। বিদেশের মাটিতে টেস্টে চাপের মুখে বড় ইনিংস খেলাকে কার্যত অভ্যাসে পরিণত করেছেন পন্থ। ৮৯ বলে সেঞ্চুরি করলেন পন্থ। তাঁর ইনিংস লড়াইয়ে রাখল ভারতকেও (Ind vs Eng)।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget