এক্সপ্লোর

IND Vs IRE, 1st T20 Live: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ার্ল্যান্ডকে ২ রানে হারাল ভারত, টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেলেন বুমরারা

IND Vs IRE 1st T20 Live Updates: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।

Key Events
IND Vs IRE 1st T20 Live Updates India playing against Ireland match highlights Malahide Cricket Stadium IND Vs IRE, 1st T20 Live: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ার্ল্যান্ডকে ২ রানে হারাল ভারত, টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেলেন বুমরারা
ভারত বনাম আয়ার্ল্যান্ড প্রথম টি-টোয়েন্টি আজ। - BCCI

Background

ডাবলিন: অনেকগুলো কারণে ভারতীয় ক্রিকেট (Indian Cricket) দলের আয়ার্ল্যান্ড সফর ভীষণ গুরুত্বপূর্ণ। রোহিত, বিরাটদের মত সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে তরুণ ক্রিকেটারদের কাছে নিজেদের মেলে ধরার সুযোগ থাকছে। সামনেই এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপের (World Cup 2023) আসর। তার আগে দলের রিজার্ভ বেঞ্চ ঝালিয়ে নেওয়ার সুযোগ। তবে সবথেকে বেশি নজর থাকবে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) দিকে। চোট সারিয়ে দীর্ঘদিন পরেই জাতীয় দলে ফিরেছেন। আর প্রথম সফরেই একেবারে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। তবে আজ প্রথম টি-টোয়েন্টিতে তাঁর মানে নামা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু কেন?

আসলে নতুন করে কোনও চোট পাননি। ডাবলিনে দ্য ভিলেজে হওয়ার কথা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু এই ম্য়াচ বৃষ্টিতে পুরো ভেস্তে যেতে পারে। অন্তত আবহাওয়ার পূর্বাভাস এমনই বলছে। সেখানকার স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে যে দিনে ৯২ শতাংশ ও রাতে ৯৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, চোট সারিয়ে প্রায় ১১ মাস পরে ক্রিকেটে ফিরতে চলেছেন বুমরা। টি-টোয়েন্টিতে দেশের ১১ তম অধিনায়ক বুমরা।

পিঠের চোটের ফলে বুমরাকে অস্ত্রোপ্রচারও করাতে হয়েছে। এতদিন চোটের জেরে মাঠের বাইরে থাকার পর প্রত্যাবর্তন ঘটানোটা একেবারেই সহজ নয়। মাঠে ফেরার পর নিজের আগের ছন্দ কী ফিরে পেয়েছেন তিনি? আয়ারল্যান্ড সিরিজ়ে ভারতীয় অধিনায়কের দায়িত্বে থাকা বুমরাকে এই প্রশ্নই করেছিল এবিপি লাইভ। সেই প্রশ্নের জবাবে সাংবাদিক সম্মেলনে বুমরা বলেন, 'আমি আগে যেমন ছিলাম এখনও তেমনই রয়েছি। নিজের দক্ষতার ওপর সবসময়ই আমার বিশ্বাস ছিল। তবে হ্য়াঁ, এতদিন পরে মাঠে ফেরাটা যে সহজ নয়, সেই বিষয়ে আমি অবগত। শুরুতেই অতিরিক্ত আশা করাটা যে উচিত হবে না এবং ধীরে ধীরে নিজের সেরা ফর্মে, সেরা ছন্দে ফিরতে হবে সেটা জানি। খেলাটাকে উপভোগ করা, বেশি করে ম্যাচ খেলাটা জরুরি। এখানে আমরা সেটাই করব। শেষমেশ বলব আমি শারীরিকভাবে বেশ ভালই অনুভব করছি এবং আশা করছি সফরটা ভালই কাটবে।'

তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্যাটে তিন ম্যাচ খেলবে ভারত। সেখানে বুমরা সর্বোচ্চ চার ওভার বল করতে পারবেন। সেখানে ৫০ ওভারের বিশ্বকাপে ১০ ওভার বল করতে হবে তাঁকে। বুমরা জানাচ্ছেন টি-টোয়েন্টি ফর্ম্যাট নয়, তাঁর প্রস্তুতিটা কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বকাপের কথা মাথায় রেখেই করা।

 

22:46 PM (IST)  •  18 Aug 2023

IND Vs IRE Live Score: ডাকওয়ার্থ লুইস নিয়মে ২ রানে জয়ী ঘোষণা করা হল ভারতকে

ডাবলিনে বৃষ্টিতে পুরো ম্যাচ শেষ করা গেল না। ম্যাচ যখন বন্ধ হয়, জেতার জন্য ৭৯ বলে ৯৩ রান প্রয়োজন ছিল ভারতের। বৃষ্টি না থামায় ডাকওয়ার্থ লুইস নিয়মে ২ রানে জয়ী ঘোষণা করা হল ভারতকে।

22:20 PM (IST)  •  18 Aug 2023

সIND Vs IRE Live Score: বৃষ্টিতে বন্ধ খেলা

পরপর ২ বলে ফিরলেন যশস্বী জয়সওয়াল (২৪ রান) ও তিলক বর্মা (০)। দুজনই ক্রেগ ইয়ংয়ের শিকার। ৬.৫ ওভারে ভারতের স্কোর যখন ৪৭/২, বৃষ্টি নেমে খেলা বন্ধ হয়ে গেল।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget