এক্সপ্লোর

Rohit Sharma : "ম্যাচটা ছেলেদের কাছে শিক্ষনীয় অভিজ্ঞতা ছিল", সূর্যকুমারের উচ্ছ্বসিত প্রশংসা রোহিতের

Captain Rohit Sharma Speaks : নিউজিল্যান্ডের দেওয়া ১৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে আজ ব্যাট ঝলসে ওঠে অধিনায়ক রোহিতের। ৪৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি

জয়পুর : যাকে বলে রুদ্ধশ্বাস লড়াই। ভারত-নিউজিল্যান্ড প্রথম টি২০ ম্যাচ অনেকটা সেরকমই হল। ভারত অধিনায়ক রোহিত শর্মার গলাতেও শোনা গেল তার প্রতিফলন। ভাল শুরুর পর যতটা সহজে ম্যাচ জেতা যাবে প্রত্যাশা করা হয়েছিল ততটা সহজে জয় আসেনি, মন্তব্য করলেন হিটম্য়ান।

নিউজিল্যান্ডের দেওয়া ১৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে আজ ব্যাট ঝলসে ওঠে অধিনায়ক রোহিতের। ৪৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দেন সূর্যকুমার যাদব। এই তরুণের ব্যাট থেকে আসে ৬২ রান। আর তার হাত ধরে জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে টি২০ সিরিজের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নেয় রোহিত ব্রিগেড।

পরে পোস্ট ম্যাচ প্রেজেন্টশনের রোহিত বলেন, "শেষের দিকে আমরা বুঝতে পারি ম্যাচটা সহজ নয়। আমাদের ছেলেদের কাছে এটা একটা শিক্ষনীয় অভিজ্ঞতা ছিল। কারণ, ছেলেরা ভারতের হয়ে এর আগে এই পরিস্থিতিতে ব্যাট করেনি। কী করতে হবে তা বোঝার জন্য ওদের কাছে এটা দারুণ শিক্ষার ছিল। সবসময় জোরে বল মারাটা বিষয় নয়। ফিল্ডারের ডান বা বাঁদিকে বল ফেলে সিঙ্গল নিতে হবে বা বাউন্ডারি মারার চেষ্টা করতে হবে।" এর পাশাপাশি সূর্যকুমার যাদবের উচ্ছ্বসিত প্রশংসা করেন ক্যাপ্টেন। তাঁর সংযোজন, "অসাধারণ ব্যাট করেছে সূর্য। ও এরকমই খেলে। স্পিনের বিরুদ্ধেও দারুণ খেলেছে। আবার ফাস্ট বোলারদের পেসও দারুণ ব্যবহার করেছে।"

আজ নিউজিল্যান্ড শুরুটা খারাপ করেনি। আজ টসে জিতে প্রথমে বোলিং নেন রোহিত। দুরন্ত ব্যাটিং করেন নিউজিল্যান্ডের অন্যতম স্তম্ভ মার্টিন গাপ্তিল। ৪২টি বল খেলে ৭০ রান তুলে নেন তিনি। এর মধ্যে ৩টি চার ও ৪টি ৬-এর সহযোগে ঝকঝকে ইনিংস। পরে চাহার বলে শ্রেয়াস আইয়ারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দন চ্যাপম্যান। ৫০ বল খেলে ৬৩ রান করেন তিনি। ৬টি চার ও ২ টি ৬ সহযোগে সাজানো ইনিংস। ভারতের সামনে ১৬৫ রানের লক্ষ্যমাত্রা রাখে কিউয়ি-রা।

এই টার্গেট নিয়ে নেমে ভাল শুরু করে ভারত। রোহিত শর্মা ও কে এল রাহুলের জুটি প্রথম উইকেটে ৫০ রান তোলে। ব্যক্তিগত ১৫ রানের মাথায় আউট হয়ে যান রাহুল। এরপর ক্রিজে আসেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার ও রোহিতের জুটি ভাল ফাইট দেয়। ব্যক্তিগত ৪৮ রানের মাথায় আউট হয়ে যান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। নিজের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান হিটম্য়ান। দুরন্ত ইনিংস বেরিয়ে আসে সূর্যকুমারের ব্যাট থেকেও। ৪০ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংস সাজানো ৬টি চার ও ৩টি ছক্কায়। চার মেরে জয় ছিনিয়ে নেন পন্থ। প্রথম ম্যাচ ৫ উইকেটে জয় পায় ভারত।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget