এক্সপ্লোর

Akshar Patel: কে বলেছিল আমি শুধু টি-টোয়েন্টির ক্রিকেটার? ৫ উইকেট নিয়ে আগ্রাসী অক্ষর

Kanpur Test: নিউজিল্যান্ড ইনিংস গুটিয়ে দেওয়ার পর সতীর্থ ব্যাটারদের উদ্দেশে অক্ষরের আশ্বাস, 'পিচে দুর্দান্ত কিছু বল ঘুরছে না। ব্যাটিং করার সময় খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।'

কানপুর: তিনি নাকি রান আটকে রাখার বোলিং করেন। কেউ কেউ বলতেন, তাঁর বলে না আছে স্পিন, না ফ্লাইট। শুধু নাকি জোরের ওপর টেনে টেনে বল করে যাওয়া। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ। কিন্তু টেস্টে? নাক সিঁটকোতেন অনেকে।

অথচ টেস্টের আঙিনায় পা রেখে হইচই বাঁধিয়ে দিয়েছেন সেই অক্ষর পটেল (Akshar Patel)। সাড়ে তিন টেস্টে (যেহেতু কানপুরে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস এখনও বাকি) ৩২ উইকেট নিয়ে সব সমালোচনার জবাব দিয়ে দিয়েছেন গুজরাতের বাঁহাতি স্পিনার। চার টেস্টে পঞ্চমবার পাঁচ উইকেট। শনিবার এক সময় নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অন্তত চারশো তুলবে মনে করা হচ্ছিল। সেখান থেকে ২৯৬ রানে অল আউট হয়ে গেলেন কিউয়িরা। নেপথ্যে অক্ষরের স্পিনের ভেল্কি। ৬২ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ত্রাস হয়ে উঠলেন। শিকারের তালিকায় সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে থাকা টম ল্যাথাম থেকে শুরু করে রস টেলর, অনেক বড় নাম।

ম্যাচের মোড় ঘোরানো স্পেল করে উঠে সমালোচকদের একহাত নিলেন অক্ষর। ম্যাচের শেষে এবিপি লাইভ তাঁর কাছে জানতে চেয়েছিল, টি-টোয়েন্টি স্পেশ্যালিস্ট তকমা ঝেড়ে ফেলে টেস্টের মঞ্চে সাফল্য কোন রসায়নে? অক্ষর আগ্রাসী সুরে বললেন, 'কে বলেছিল আমি শুধু সাদা বলের খেলোয়াড়? আমি সেরকম কিছু জানি না।' তারপরই আত্মবিশ্বাসী সুরে বললেন, 'প্রথম শ্রেণির ক্রিকেটে হোক বা ভারতীয় এ দলের হয়ে, সবসময় ভালই পারফর্ম করেছি। আমি কখনও ভাবিনি যে আমি শুধু সীমিত ওভারের ক্রিকেটের খেলোয়াড়। কখনও লাল বল ও সাদা বলের ক্রিকেটার, এভাবে দেখিনি। আমি শুধু ঠিক করে রেখেছিলাম যখন যে ফর্ম্যাটেই সুযোগ পাই না কেন, দুই ধরনের ক্রিকেটেই ভাল খেলব। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সুযোগ পেয়ে ভাল খেলেছিলাম।'

 

Akshar Patel: কে বলেছিল আমি শুধু টি-টোয়েন্টির ক্রিকেটার? ৫ উইকেট নিয়ে আগ্রাসী অক্ষর

চার টেস্টে পঞ্চমবার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট। সাফল্যের জন্য কৃতিত্ব দেবেন কাকে? অক্ষর বললেন, 'আমার সাফল্যের কৃতিত্ব জাতীয় দলের সতীর্থদের দেব। কারণ ওরা আমার ওপর ভরসা রেখেছে। আমাকে সুযোগ দিয়েছে। আমার ওপর আস্থা রেখেছিল বলেই পারফর্ম করতে পেরেছি। তাই এই সাফল্যের কৃতিত্ব দলের সকলেরই।'

নিউজিল্যান্ড ইনিংস গুটিয়ে দেওয়ার পর সতীর্থ ব্যাটারদের উদ্দেশে তাঁর আশ্বাস, 'পিচে দুর্দান্ত কিছু বল ঘুরছে না। ব্যাটিং করার সময় খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এই পিচে দ্বিতীয় ইনিংসে ভাল স্কোরই উঠবে।'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lee On Sachin: সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget