এক্সপ্লোর

জাডেজা-সাইনির প্রশংসা, এ বছর ওডিআই ততটা প্রাসঙ্গিক নয়, বললেন কোহলি

নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় একদিনের ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে ভারত। কিন্তু এই ম্যাচে যেভাবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে দলের জয়ের আশা উস্কে দিয়েছিলেন, লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা, তা ভারতের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা আদায় করে নিয়েছে।

  অকল্যান্ড: নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় একদিনের ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে ভারত। কিন্তু এই ম্যাচে যেভাবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে দলের জয়ের আশা উস্কে দিয়েছিলেন, লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা, তা ভারতের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা আদায় করে নিয়েছে।  অকল্যান্ডের ইডেন পার্কে রান তাড়া করতে নেমে ভারতের টপ অর্ডার ভেঙে পড়েছিল। কিন্তু রবীন্দ্র জাডেজার নেতৃত্বে ভারতের লোয়ার অর্ডারের চোয়াল চাপা লড়াই শেষলগ্নে ম্যাচ জমিয়ে দিয়েছিল।  প্রতিকূল পরিস্থিতিতে জাডেজা ও নভদীপ সাইনির লড়াইয়ে সন্তুষ্ট কোহলি। ম্যাচের শেষে কোহলি বলেছেন, দুটো খুব ভালো ম্যাচ হল। দর্শকদের কাছে উপভোগ্য লড়াই হয়েছে। আমরা যেভাবে শেষ করেছি, তাতে সন্তুষ্ট। প্রথমার্ধে ওদের ৮ উইকেটে ১৯৮ রান থেকে ২৭০-র বেশি রান তুলতে দিয়েছিলাম। কিন্তু দ্বিতীয়য়ার্ধে ব্যাটিংয়ের সময় আমরা ঘুরে দাঁড়াই।  প্রথমে বিপাকে পড়লেও জাডেজা ও সাইনি খুব ভালো খেলেছে। একই কথা প্রযোজ্য শ্রেয়সের ক্ষেত্রেও। ২-০ পিছিয়ে ভারতের সিরিজ জয়েক আর কোনও সম্ভাবনাই নেই। যদিও কোহলি মনে করছেন, এটা বড় কোনও বিষয় নয়। কারণ, চলতি বছর ফোকাস রয়েছে টেস্ট ও টি ২০-তে। কোহলি বলেছেন, টেস্ট ও টি ২০-র তুলনায় এ বছর একদিনের ক্রিকেট ততটা প্রাসঙ্গিক নয়। তবে চাপের মুখে এভাবে বুক চিতিয়ে লড়াইটা আমাদের কাছে খুব স্বস্তিদায়ক ও বড় পাওনা। উল্লেখ্য, এ বছরই টি ২০ বিশ্বকাপের আসর বসছে অস্ট্রেলিয়ায়। আগামী ম্যাচে প্রথম একাদশে কয়েকটি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন কোহলি। তিনি বলেছেন, আগামী ম্যাচে হারানোর কিছু নেই। তাই দলে কয়েকটি পরিবর্তন হতে পারে। আমরা দাপটের সঙ্গে ক্রিকেট খেলি। ফল নিয়ে খুব একটা উদ্বিগ্ন থাকি না। এভাবে শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াটা সংশ্লিষ্ট ব্যক্তির ওপর নির্ভর করে। জাডেজা ও সাইনির কাছে ড্রেসিংরুম থেকে কোনও বার্তা পাঠানো হয়েছিল কিনা, এই প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, এ ধরনের কোনও বার্তা পাঠানো হয়নি। কারণ, সহজাত মানসিকতা যা বলছে, কোনও বার্তার সঙ্গে তার মিল নেই। আমরা জানতাম না, সাইনি ব্যাট হাতে কতটা ভালো করতে পারে। লোয়ার অর্ডার ভালো এতটা ভালো হলে তা মিডল ও টপ অর্ডার অনুপ্রাণিত হয় এবং আক্রমণের ধার বাড়ায়।

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget