এক্সপ্লোর

Suryakumar Yadav: ম্যাচ জিতিয়েও অনুতপ্ত! নিজের ভুল স্বীকার করে নিলেন সূর্যকুমার

Team India: দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন সূর্যকুমার যাদব ও ওয়াশিংটন সুন্দর। তখনই ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান ওয়াশিংটন।

লখনউ: তিনি ক্রিজে নামা মানেই চার-ছক্কার বন্যা। উইকেটের চারধারে এতরকম শট খেলতে পারেন যে, তাঁর নামকরণই হয়ে গিয়েছে নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। এ বি ডিভিলিয়ার্সের পর। যদিও লখনউয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গেল সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। লো স্কোরিং ম্যাচে ধৈর্যশীল, সাবধানী ইনিংস খেললেন 'স্কাই'। মাত্র ১ বল বাকি থাকতে বাউন্ডারি মেরে জেতালেন ভারতীয় দলকে (Ind vs NZ)।

ম্যাচে ভারতের সামনে লক্ষ্য ছিল মাত্র ১০০ রানের। সেই রান তাড়া করতে গিয়ে ১০.৪ ওভারে ৫০/৩ হয়ে গিয়েছিল ভারত। সেখান থেকে সতর্ক জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন সূর্যকুমার যাদব ও ওয়াশিংটন সুন্দর। তখনই ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান ওয়াশিংটন। বলা ভাল, সূর্যকুমারের উইকেট বাঁচাতে নিজের উইকেট বিসর্জন দেন তামিলনাড়ুর ক্রিকেটার।

৩১ বলে অপরাজিত ২৬ রান করে ম্যাচের সেরা হয়েছেন সূর্যকুমার। যদিও ওয়াশিংটনের রান আউট নিয়ে নিজেকে দোষারোপ করেছেন স্কাই। ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে বলেছেন, 'ওয়াশি (দলে ওয়াশিংটন সুন্দরের ডাকনাম) আউট হওয়ার পরে আমি নিশ্চিত করতে চেয়েছিলাম যাতে শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচ জিতিয়ে আসতে পারি। ভুলটা আমার ছিল। আমি দেখিনি বলটা কোথায় গিয়েছে। রান নিতে দৌড়েছিলাম।'

কঠিন পরিস্থিতিতে তাঁকে যে অন্যরকমভাবে ব্যাট করতে হয়েছিল, জানিয়েছেন স্কাই। বলেছেন, 'এই ম্যাচে স্কাইয়ের নতুন এক সংস্করণ দেখা গেল। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটা জরুরি ছিল। উইকেট কঠিন ছিল ঠিকই। তবে মানিয়ে তো নিতেই হবে। শেষে একটা বড় শট দরকার ছিল আর আমাদের শান্ত থাকাটা জরুরি ছিল। আমি জয়ের রানটা তোলার আগে হার্দিক বলেছিল, এই বলে জয়ের জন্য শট খেলো। ওই কথাটা খুব আত্মবিশ্বাস জুগিয়েছিল।'

কঠিন পিচ। অল্প রানের লক্ষ্যমাত্রা। কিন্তু তাতেও কঠিন লড়াইের মুখে পড়তে হল ভারতকে। কিন্তু শেষ পর্যন্ত কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাল হার্দিক বাহিনী। শেষ ওভারে ১ বল বাকি থাকতে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জেতান সূর্যকুমার যাদব। এই জয়ের সঙ্গে সঙ্গেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফেরাল টিম ইন্ডিয়া।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। কিন্তু অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামের কঠিন পিচ ও ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে মাত্র ৯৯ রানে শেষ হয়ে যায় কিউয়িদের ইনিংস। সর্বোচ্চ ১৯ রান করেন স্যান্টনার নিজে। ১৪ রান করেন মার্ক চাপম্যান ও ব্রেসওয়েল। ভারতীয় বোলারদের মধ্যে ২ উইকেট নেন অর্শদীপ সিংহ। ১টি করে উইকেট পান হার্দিক, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, দীপক হুডা ও কুলদীপ যাদব। 

জবাবে ব্যাট করতে নেমে ঈশান কিষাণ ও শুভমন গিল ভালই শুরু করেছিলেন। কিন্তু ব্যক্তিগত ১১ রানের মাথায় শুভমন আউট হতেই রানের গতি কমে যায়। রাহুল ত্রিপাঠির সঙ্গে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করছিলেন ঈশান কিষাণ। কিন্তু ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয় তাঁকে। এরপর ত্রিপাঠি নিজেও ফেরেন ১৩ রান করে। সূর্যকুমার যাদব ক্রিজে ছিলেন যদিও। শেষ পর্যন্ত হার্দিক পাণ্ড্যর সঙ্গে জুটি বেঁধে দলকে জিতিয়ে মাঠে ছাড়েন এই মুহূর্তে টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বের ১ নম্বর ব্যাটার। 

আরও পড়ুন: বর্ধমানে ক্রিস গেল! বাংলায় বললেন 'নমস্কার', বেছে নিলেন ওয়ান ডে বিশ্বকাপের ফেভারিট দল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget