এক্সপ্লোর

Ashwin Test Record: কেরিয়ারে চারবার! কুম্বলে-হরভজনের কীর্তি পেরিয়ে নতুন নজির অশ্বিনের

Ind vs NZ: ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ড (Ind vs NZ) যখন কোণঠাসা, ম্য়াচ ও সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে ভারত, তখন ফের একবার রেকর্ডবুকে নাম তুলে ফেললেন আর অশ্বিন (R Ashwin)।

মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ড (Ind vs NZ) যখন কোণঠাসা, ম্য়াচ ও সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে ভারত, তখন ফের একবার রেকর্ডবুকে নাম তুলে ফেললেন আর অশ্বিন (R Ashwin)।

প্রতি ম্যাচেই একের পর এক রেকর্ড ভাঙছেন, গড়ছেন তারকা অফস্পিনার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে সিরিজের প্রথম টেস্টে হরভজন সিংহকে পিছনে ফেলে টেস্টে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন অশ্বিন। এবার মুম্বইয়ে আরেক নজির গড়ে অনিল কুম্বলেকেও পিছনে ফেলে দিলেন তিনি।

কী সেই রেকর্ড? মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে কিউয়িদের নাস্তানাবুদ করার পর দ্বিতীয় ইনিংসেও ফের অশ্বিন কাঁটায় আহত টম লাথামরা। প্রথম ভারতীয় বোলার হিসেবে অশ্বিন চারবার (২০১৫, ২০১৬, ২০১৭, ২০২১) এক বছরে ৫০ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন। কুম্বলে (১৯৯৯, ২০০৪, ২০০৬) এবং হরভজন (২০০১, ২০০২, ২০০৮) তিনবার করে এক বছরে ৫০ বা তার বেশি উইকেট নিয়েছিলেন। অশ্বিন দুই কিংবদন্তি স্পিনারকে ছাড়িয়ে গেলেন।

কানপুরে অল্পের জন্য রক্ষা পেয়েছিল টেস্টে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে মুম্বইয়ে প্রবল চাপে নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে (Ind vs NZ) দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্টে তৃতীয় দিনের খেলার শেষে কিউয়িদের স্কোর ১৪০/৫। ম্যাচ জিততে ভারতের দরকার আর ৫ উইকেট। হাতে সময় রয়েছে পুরো দুদিন। অলৌকিক কিছু না হলে এখান থেকে ভারতের ম্যাচ ও সিরিজ জয় শুধু সময়ের অপেক্ষা।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন আর অশ্বিন (R Ashwin)। ৫ উইকেটের মধ্যে তিনটিই তাঁর নেওয়া। একটি উইকেট অক্ষর পটেলের। টম ব্লান্ডেল রান আউট হয়েছেন। ভারতের চেয়ে এখনও ৩৯৯ রানে পিছিয়ে নিউজিল্যান্ড।

আরও পড়ুন: ফাইনালে স্ট্রেট গেমে পরাজয়, রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল সিন্ধুকে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ৭ উইকেটে ২৭৬ রান করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দিল ভারতীয় দল। ভারতের লিড ৫৩৯ রানের। আজ আরও ৪৭ ওভার খেলা হওয়ার কথা। ফলে ওয়াংখেড়েতে এই টেস্ট ম্যাচ আড়াই দিন গড়াতে না গড়াতেই জয়ের গন্ধ পেয়ে গেল ভারতীয় দল।

সেরা শিরোনাম

Diego Maradona: মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget