এক্সপ্লোর

দ্বিতীয় টেস্টেও সাত উইকেটে জয়ী নিউজিল্যান্ড, ২-০ সিরিজ হারল ভারত

আড়াই দিনের বেশি গড়াল না ভারত-নিউজিল্যান্ডের মধ্যে চলতি সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। ভারতকে সাত উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। একদিনের সিরিজের পর টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ হতে হল বিরাট কোহলির দলকে।

ক্রাইস্টচার্চ: আড়াই দিনের বেশি গড়াল না ভারত-নিউজিল্যান্ডের মধ্যে চলতি সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। ভারতকে সাত উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। একদিনের সিরিজের পর টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ হতে হল বিরাট কোহলির দলকে। ম্যাচের দ্বিতীয় দিন ভারত লড়াই করতে পারল না। দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৪ রানে অলআউট হয়ে যায় তারা। পরে মাত্র তিন উইকেট হারিয়েই নিউজিল্যান্ড জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্যে পৌঁছে যায়। এরফলে নিউজিল্যান্ড আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই সিরিজের ১২০ পয়েন্টই পকেটে পুরল। ম্যান অফ দ্য ম্যাচ প্রথম ইনিসে পাঁচ উইকেট নেওয়া কিউই বোলার কাইল জেমিসন। নিউজিল্যান্ডের ওপেনিং জুটিতে ১০৩ রান যোগ হওয়ার পর জসপ্রিত বুমরাহ দুই ও উমেশ যাদব একটি উইকেট পান। নিউজিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম ও টম ব্ল্যান্ডেল দলের পক্ষে শুরুটা দারুণ করেন। ৫২ রানে ল্যাথামকে আউট করে প্রথম আঘাত হানেন উমেশ। এরপর বুমরাহ অল্প রানের ব্যবধানে কেন উইলিয়ামসন (৫) ও ব্লান্ডেল (৫৫)-কে আউট করেন। কিন্তু ততক্ষণে ম্যাচ ভারতের হাতের বাইরে। রস টেলর ও হেনরি নিকোলস দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। এর আগে ৬ উইকেটে ৯০ রান হাতে নিয়ে দিনের খেলা শুরু করে ভারত। তবে তেমন কোনও লড়াই ছুঁড়ে দিতে পারলেন না ভারতের লোয়ার অর্ডার। শেষ চার ব্যাটসম্যানই মাত্র ৩৪ রান যোগ করেন। ১২৪ রানে ভারত অলআউট হয়ে যায়। ফলে নিউজিল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩২ রান। প্রথম ইনিংসে ভারত ২৪২ রানে অলআউট হয়ে গিয়েছিল। কিন্তু ভারতীয় বোলারদের পাল্টা আঘাতে ২৩৫ রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের ইনিংস। ভারত সাত রানের লিড পেয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে এর সুবিধা কাজে লাগাতে চূড়ান্তভাবে ব্যর্থ হন ভারতীয় ব্যাটসম্যানরা। এর আগে প্রথম টেস্টে ভারত ১০ উইকেটে হেরে গিয়েছিল। দুটি টেস্টে মোট ১৪ উইকেট নিয়ে ম্যান অফ দ্য সিরিজ টিম সাউদি। টি ২০-তে ৫-০ জয়ের পর তিনটি একদিনের ম্যাচ ও দুটি টেস্টে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত। সিরিজে এই হার সত্ত্বেও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানেই রয়েছে কোহলির দল। তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট ৩৬০। অন্যদিকে, ১৮০ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে উঠে এল নিউজিল্যান্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget