এক্সপ্লোর

Hardik On Dhoni: 'শোলে টু' আসছে নাকি? ধোনির সঙ্গে ভাইরাল ছবি নিয়ে কী বললেন হার্দিক?

Team India: শোলে টু আসতে চলেছে? এমনিতেই ধোনি এন্টারটেনমেন্ট তাদের প্রথম প্রকল্পের ঘোষণা করতে পারে দু-একদিনের মধ্যে। আলোচনা শুরু হয়, তাহলে কি বড় পর্দায় দেখা যাবে হার্দিক ও ধোনিকে?

রাঁচি: বৃহস্পতিবার দুপুরের দিকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) সঙ্গে একই বাইকে বসে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। শোলের অমিতাভ বচ্চন-ধর্মেন্দ্রর বাইকে চেপে সেই বিখ্যাত গান, 'ইয়ে দোস্তি হাম নহী ছোড়েঙ্গে'-র দৃশ্য মনে করিয়ে দেন যেন সকলকে।

সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে যায়, তাহলে কি শোলে টু আসতে চলেছে? এমনিতেই ধোনি এন্টারটেনমেন্ট তাদের প্রথম প্রকল্পের ঘোষণা করতে পারে দু-একদিনের মধ্যে। আলোচনা শুরু হয়, তাহলে কি বড় পর্দায় দেখা যাবে হার্দিক ও ধোনিকে? সিনেপ্রেমিকদের জন্য কি থাকছে বিরাট কোনও চমক?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারতীয় দল রাঁচিতে। শুক্রবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তার আগের দিন সাংবাদিক বৈঠকে হার্দিককে শুনতে হল সেই প্রশ্ন। তবে হার্দিক সব জল্পনা ওড়ালেন। বললেন, 'আমি গাড়িতে চাপিনি। শুধু ছবি তোলার জন্য পোজ দিয়েছিলাম।'

রাঁচিতে পা রেখেই ধোনির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হার্দিক। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ধোনির সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত। বলেছেন, 'দারুণ লাগছে। মাহি ভাই আছে শহরে। দেখা করার সুযোগ পাওয়া যায় না। ক্রিকেটের জন্য এত ঘুরতে হয় যে, বেশি দেখা সাক্ষাতের সুযোগ হয় না। মাহি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। এত ঠাসা ক্রীড়াসূচি যে এক হোটেল থেকে আরেক হোটেল করতেই সময় কেটে যাচ্ছে।'

ম্যাচের জন্য বৃহস্পতিবার জোরকদমে প্রস্তুতি সারলেন ভারতীয় ক্রিকেটারেরা। আর তার মাঝেই ভারতের প্র্যাক্টিসের সময় হাজির হয়ে গেলেন এক কিংবদন্তি। যাঁকে দেখে খুশিতে ডগমগ হার্দিক পাণ্ড্য, ঈশান কিষাণ বা বাংলার মুকেশ কুমাররা।

হাতে ডাব। পিঠে রুকস্যাক। পরনে নীল জংলা ছাপ জার্সি। নতুন হেয়ারস্টাইল। ঠোঁটের কোণায় ঝকঝকে হাসি।

তিনি, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ভারতের হয়ে জোড়া বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ভারতীয় ড্রেসিংরুম এখনও আগের মতোউ উদ্বেলিত হয় ধোনিকে দেখে।

আপাতত রাঁচিতেই আইপিএলের জন্য প্রস্তুতি সারছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও আইপিএল খেলছেন ক্যাপ্টেন কুল। এদিকে ভারতীয় দলও রয়েছে রাঁচিতে। যেখানে পা রেখেই ধোনির সঙ্গে দেখা করতে ছুটেছিলেন হার্দিক। তারপরই ভারতের প্র্যাক্টিসের ফাঁকে দেখা গেল ধোনিকে।

যখন মাহি ভাইয়ের সঙ্গে খেলেছি তখন অনেক পরামর্শ নিয়েছি। এখন দেখা হলে চেষ্টা করি ক্রিকেটকে দূরে সরিয়ে জীবনের অন্যান্য বিষয় নিয়ে বেশি কথা বলার। যখন একসঙ্গে খেলতাম, ক্রিকেট নিয়ে ধোনি ভাইকে প্রায় নিংড়ে নিয়েছি।

ভারতে খেলা মানে আমাদের একটু সুবিধা তো হবেই। বাকি সব এক। ওরাও ব্যাটিংম করবে, আমরাও করব। ওরাও বল করবে, আমরাও করব। ভারতে খেলা হলে আমাদের সুবিধা তো থাকেই।

আরও পড়ুন: কোহলির দেওয়ালে বাজছে বন্দেমাতরম, তেরঙ্গা আরও ওপরে তুলে ধরার শপথ রোহিতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget