এক্সপ্লোর

Ind vs NZ: কিংবদন্তি হ্যাডলিকে স্পর্শ করলেন, অভিনব রেকর্ডের সামনে দাঁড়িয়ে অশ্বিন

R Ashwin: বল হাতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন আর অশ্বিন (R Ashwin)। রবিবার তিনি স্পর্শ করলেন কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলিকে।

মুম্বই: বল হাতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন আর অশ্বিন (R Ashwin)। রবিবার তিনি স্পর্শ করলেন কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলিকে।

ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সর্বাধিক উইকেটের মালিক এতদিন ছিলেন প্রাক্তন কিউয়ি পেসার। তিনি ১৪ টেস্টে ৬৫ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ড স্পর্শ করলেন অশ্বিন। রবিবার টম লাথাম, উইল ইয়ং, রস টেলরকে ফিরিয়ে হ্যাডলির ৬৫ উইকেটের নজির স্পর্শ করেন অশ্বিনও। এই মুহূর্তে যুগ্ম ভাবে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সর্বাধিক উইকেটের মালিক হ্যাডলি এবং অশ্বিন। তবে অশ্বিনের সামনে মুম্বইয়েই হ্যাডলিকে টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। আর ১ উইকেট নিতে পারলেই তিনি টপকে যাবেন প্রাক্তন কিউয়ি পেসারকে।

প্রতি ম্যাচেই একের পর এক রেকর্ড ভাঙছেন, গড়ছেন তারকা অফস্পিনার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে সিরিজের প্রথম টেস্টে হরভজন সিংহকে পিছনে ফেলে টেস্টে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন অশ্বিন। এবার মুম্বইয়ে আরেক নজির গড়ে অনিল কুম্বলেকেও পিছনে ফেলে দিলেন তিনি।

কী সেই রেকর্ড? মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে কিউয়িদের নাস্তানাবুদ করার পর দ্বিতীয় ইনিংসেও ফের অশ্বিন কাঁটায় আহত টম লাথামরা। প্রথম ভারতীয় বোলার হিসেবে অশ্বিন চারবার (২০১৫, ২০১৬, ২০১৭, ২০২১) এক বছরে ৫০ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন। কুম্বলে (১৯৯৯, ২০০৪, ২০০৬) এবং হরভজন (২০০১, ২০০২, ২০০৮) তিনবার করে এক বছরে ৫০ বা তার বেশি উইকেট নিয়েছিলেন। অশ্বিন দুই কিংবদন্তি স্পিনারকে ছাড়িয়ে গেলেন।

কানপুরে অল্পের জন্য রক্ষা পেয়েছিল টেস্টে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে মুম্বইয়ে প্রবল চাপে নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে (Ind vs NZ) দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্টে তৃতীয় দিনের খেলার শেষে কিউয়িদের স্কোর ১৪০/৫। ম্যাচ জিততে ভারতের দরকার আর ৫ উইকেট। হাতে সময় রয়েছে পুরো দুদিন। অলৌকিক কিছু না হলে এখান থেকে ভারতের ম্যাচ ও সিরিজ জয় শুধু সময়ের অপেক্ষা।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন আর অশ্বিন (R Ashwin)। ৫ উইকেটের মধ্যে তিনটিই তাঁর নেওয়া। একটি উইকেট অক্ষর পটেলের। টম ব্লান্ডেল রান আউট হয়েছেন। ভারতের চেয়ে এখনও ৩৯৯ রানে পিছিয়ে নিউজিল্যান্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget