এক্সপ্লোর

Ind vs NZ: আজ টি-২০ সিরিজের ভাগ্য নির্ধারণ, চাহালের পরিবর্তে সুযোগ উমরনের?

Team India: আমদাবাদে আজ, বুধবার টি-টোয়েন্টি সিরিজের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। সেই ম্যাচেও কি পিচ বিতর্ক তাড়া করবে?

আমদাবাদ: লখনউ ম্যাচের পিচ নিয়ে এখনও বিতর্ক চলছে। যে ম্যাচে ৯৯ রান তুলেছিল নিউজিল্যান্ড (Ind vs NZ)। আর সেই রান তাড়া করে রীতিমতো কষ্টসাধ্য ছিল ভারতের (Team India) জয়। আমদাবাদে আজ, বুধবার টি-টোয়েন্টি সিরিজের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। সেই ম্যাচেও কি পিচ বিতর্ক তাড়া করবে?

সেরকম কোনও পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। বরং মনে করা হচ্ছে, আমদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে বড় রানের ম্যাচ হবে। যে কারণে ভারতের প্রথম একাদশে বদলের চিন্তাভাবনাও চলছে। আগের ম্যাচে কুলচা জুটিকে খেলিয়েছিল ভারত। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল - দুজনই খেলেছিলেন। বুধবার আমদাবাদে চাহালকে বাদ দিয়ে উমরন মালিককে খেলানো হতে পারে প্রথম একাদশে।

নজরে থাকবেন ঈশান কিষাণ। যিনি ডিসেম্বরে ওয়ান ডে ম্যাচে এক ইনিংসে ২১০ রান করে হইচই ফেলে দিয়েছিলেন। কিন্তু পরের আট ইনিংস মিলিয়ে তার অর্ধেক রানও করতে পারেননি। তবে রাহুল দ্রাবিড় কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর সকলকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার পক্ষপাতী। যে কারণে ঈশানের জায়গা নিয়ে প্রশ্ন উঠছে না। তার ওপর উইকেটকিপিংয়ে এই মুহূর্তে আর বিকল্পের কথা ভাবছে না টিম ইন্ডিয়া। বাঁহাতি ব্যাটসম্যান হিসাবেও দলের ব্যাটিং অর্ডারে ভারসাম্যও যোগ করছেন ঝাড়খণ্ডের তরুণ।

নিউজিল্যান্ড বোলিং আক্রমণে চমক হতে পারে ইশ সোধির ফর্ম। গত দু'বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে যিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।       

গত ২ সপ্তাহে ৬টি ম্যাচ খেলতে হচ্ছে দুই দলকে। ক্লান্তি সরিয়ে ভাল ক্রিকেট খেলা লক্ষ্য দুই দলের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আপাতত ১-১ অবস্থায়। বুধবারই ঠিক হয়ে যাবে, কাদের হাতে উঠবে ট্রফি।                     

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

ঘরের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স ঈর্ষণীয়। গত ১০ বছরে ৫৫টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ভারত। তার মধ্যে ৪৭টিই জিতেছে ভারত। একমাত্র ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা ও ২০১৯ সালে অস্ট্রেলিয়া ভারত থেকে সিরিজ জিতে গিয়েছে। নিউজিল্যান্ড কি সেই তালিকায় নাম লেখাতে পারবে? নাকি শেষ হাসি তোলা থাকবে হার্দিক পাণ্ড্যদের জন্যই?

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget