এক্সপ্লোর

Virat Kohli: শীঘ্রই সেঞ্চুরি করবেন বিরাট, ওয়াংখেড়ের ইনিংস দেখে দাবি প্রাক্তন কোচের

Sanjay Bangar on Virat Kohli: প্রথম ইনিংসে বিতর্কিতভাবে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রায় ২ ঘণ্টা ক্রিজে কাটিয়েছেন।

মুম্বই: প্রথম ইনিংসে বিতর্কিতভাবে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রায় ২ ঘণ্টা ক্রিজে কাটিয়েছেন। ৮৪ বলে ৩৬ রান করে রচিন রবীন্দ্রর বলে আউট হয়ে ফেরেন।

বিরাটের যে ইনিংস দেখে ইতিবাচক ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। তাঁর বিশ্বাস, কোহলি এই ইনিংস নিয়ে সন্তুষ্ট নাও হতে পারেন। তবে বাঙ্গার মনে করেন, বিরাট দ্রুত বড় রান করবেন।

ভারতের দ্বিতীয় ইনিংসে বিরাট ৮৪ বলে ৩৬ রান করেন। বড় স্কোরের দিকে এগোচ্ছিলেন। কিন্তু রচিন রবীন্দ্রের বলে বোল্ড হয়ে যান তিনি। এই ইনিংসে বিরাট একটি চার ও একটি ছক্কা মারেন। সঞ্জয় বাঙ্গার বলেন, ‘বিরাট এই ইনিংসে সন্তুষ্ট হবে না। তবে অবশ্যই খুশি হবে। ও যেভাবে ব্যাটিং করেছে, ভারসাম্য ভালো ছিল। এখনও পর্যন্ত আমরা দেখেছি যে, ওর প্রথম ভুলটি শেষ ভুল হত। আমি মনে করি সেই দিন বেশি দূরে নেই যেদিন বিরাট আবার একটি বড় সেঞ্চুরি করবে।’

কানপুরে অল্পের জন্য রক্ষা পেয়েছিল টেস্টে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে মুম্বইয়ে প্রবল চাপে নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে (Ind vs NZ) দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্টে তৃতীয় দিনের খেলার শেষে কিউয়িদের স্কোর ১৪০/৫। ম্যাচ জিততে ভারতের দরকার আর ৫ উইকেট। হাতে সময় রয়েছে পুরো দুদিন। অলৌকিক কিছু না হলে এখান থেকে ভারতের ম্যাচ ও সিরিজ জয় শুধু সময়ের অপেক্ষা।

 

Virat Kohli: শীঘ্রই সেঞ্চুরি করবেন বিরাট, ওয়াংখেড়ের ইনিংস দেখে দাবি প্রাক্তন কোচের

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন আর অশ্বিন (R Ashwin)। ৫ উইকেটের মধ্যে তিনটিই তাঁর নেওয়া। একটি উইকেট অক্ষর পটেলের। টম ব্লান্ডেল রান আউট হয়েছেন। ভারতের চেয়ে এখনও ৩৯৯ রানে পিছিয়ে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ৭ উইকেটে ২৭৬ রান করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দিল ভারতীয় দল। ভারতের লিড ৫৩৯ রানের। আজ আরও ৪৭ ওভার খেলা হওয়ার কথা। ফলে ওয়াংখেড়েতে এই টেস্ট ম্যাচ আড়াই দিন গড়াতে না গড়াতেই জয়ের গন্ধ পেয়ে গেল ভারতীয় দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget