এক্সপ্লোর

T20 WC, Ind vs NZ: নিউজিল্যান্ড ম্যাচকে ভারতের 'কোয়ার্টার ফাইনাল' ম্যাচ আখ্যা দিলেন কার্তিক

T20 WC, Ind vs NZ: এক্ষেত্রে ভারত ও নিউজিল্য়ান্ড ২ দলের ক্ষেত্রেই একই সমীকরণ। রবিবারের ম্যাচে জিতে নামিবিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে গ্রুপ পর্বে দ্বিতীয় দল হিসেবে সেমিতে চলে যাওয়া।

দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচকে কার্যত ভারতের জন্য কোয়ার্টার ফাইনাল আখ্যা দিলেন দীনেশ কার্তিক। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক এক সাক্ষাৎকারে বলেন, 'আমি বলব ভারতীয় দলের জন্য এই ম্যাচ কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে যদি যেতে হয় তবে এই ম্যাচ জিততেই হবে ভারতকে। হয়ত বিষয়টা খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আদতে তা না। কারণ এই গ্রুপে আফগানিস্তানও রয়েছে। তাই লড়াইটা হবেই। এর থেকে ভাল একটা ম্যাচ জিতে নিলেন সেমিতে ওঠার পথে কিছুটা এগিয়ে যাবে বিরাটরা।'

এক্ষেত্রে ভারত ও নিউজিল্য়ান্ড ২ দলের ক্ষেত্রেই একই সমীকরণ। রবিবারের ম্যাচে জিতে বাকি ২ দল নামিবিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে গ্রুপ পর্বে দ্বিতীয় দল হিসেবে সেমিতে চলে যাওয়া। শেষ ২ টো দল অপেক্ষাকৃত দুর্বল। তাই নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে রবিবারের ম্যাচই পাখির চোখ বিরাটদের। যদিও সাম্প্রতিক পারফরম্যান্স নিউজিল্যান্ডের বিরুদ্ধে খুব একটা ভাল নয় ভারতের। বিশ্বকাপে ২ বছর আগে হারতে হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয়েছে। এমনকী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত ব্ল্যাক ক্যাপসদের হারাতে পারেনি ভারত।

এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন বিরাট কোহলি। ভারত অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, দল কি বুমরার ওপর অতিরিক্ত নির্ভরশীল? এবিপি লাইভের প্রশ্নে দুবাই থেকে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ক্যাপ্টেন কোহলি (Virat Kohli) বলেন, 'যশপ্রীত সব ধরনের ফর্ম্যাটে বিশ্বের সেরা বোলার। আর ওর ওপর শুধু সমর্থকদের নয়, ওর নিজেরও প্রত্যাশা রয়েছে। বিষয়টা নিয়ে ও বেশ গর্ব অনুভব করে। ও নিজেকে নিয়ে কী ভাবল সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বাইরের কে কী ভাবল তা নিয়ে সত্যি কথা বলতে কী আমাদের মাথাব্যথা নেই।'

পাশাপাশি কোহলি মনে করিয়ে দিয়েছেন যে, বুমরা ছাড়াও তাঁর হাতে উইকেট নেওয়ার মতো বোলার রয়েছে। কোহলি বলেছেন, 'আমাদের সব বোলারই ভাল এবং উইকেট তোলার দক্ষতা রয়েছে। তবে আগের ম্যাচে যশপ্রীত ও বাকি কেউই উইকেট পায়নি। দল হিসাবে আমরা নিজেদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারিনি। প্রতিপক্ষ দল আমাদের ম্যাচে দাঁড়াতেই দেয়নি, সে ব্যাটিং হোক বা বোলিং। তাই বলে সব ম্যাচে তা হবে, ব্যাপারটা মোটেও সেরকম নয়। আমরা সবাই ভাল মানের ক্রিকেটার আর জানি এখন আমাদের কী করতে হবে।- নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারলে আমরা বিশ্বের যে কোনও জায়গায় যে কোনও দলকে দাপট দেখিয়ে হারাতে পারি। সেটা বারবার করেও দেখিয়েছি।'

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Virat Kohli-KL Rahul: 'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
India Vs Zimbabwe: ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের
ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের
ICC Ranking: মিচেলের আরও কাছে গিল, শীর্ষে ওঠার হাতছানি, ইংল্য়ান্ড সিরিজের পর এগোলেন বিরাট, রোহিতও
মিচেলের আরও কাছে গিল, শীর্ষে ওঠার হাতছানি, ইংল্য়ান্ড সিরিজের পর এগোলেন বিরাট, রোহিতও
Guillermo Ochoa Retirement: ২০১৪ বিশ্বকাপে তেকাঠির নীচে 'দেওয়াল' হয়ে উঠেছিলেন, অবসর নিলেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক
২০১৪ বিশ্বকাপে তেকাঠির নীচে 'দেওয়াল' হয়ে উঠেছিলেন, অবসর নিলেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক

ভিডিও

Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee:
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget