এক্সপ্লোর

IND vs PAK: পাকিস্তানকে ২২৮ রানে চুরমার করে এশিয়া কাপ ফাইনালের দিকে পা বাড়িয়ে রাখল রোহিত-ব্রিগেড

IND vs PAK Asia Cup 2023: নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান করে রোহিত শিবির। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পরে খেলতে নেমে ৩২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রানেই থামল পাক ইনিংস। 

কলকাতা: এশিয়া কাপ ২০২৩ (Asia Cup 2023)-এর সুপার ফোর রাউন্ডের ভারত-পাক ম্যাচ (India vs Pakistan) ঘিরে উত্তেজনা ছিল চরমে। এদিনের ম্যাচে নজর ছিল ক্রিকেট বিশ্বর। কলম্বোতে এদিনও ভারত-পাকিস্তান ম্যাচে ছিল বৃষ্টির ভ্রূকুটি। যদিও নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান করে রোহিত শিবির। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পরে খেলতে নেমে ৩২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রানেই থামল পাক ইনিংস। রবিবার ভারতীয় ইনিংসের ২৪.১ ওভারের পর আর খেলা সম্ভব হয়নি বৃষ্টির জন্য। এরপর সোমবার খেলা শুরু। বৃষ্টির জন্য নির্ধারিত দুপুর ৩টের সময় শুরু করা যায়নি খেলা। খেলা শুরু হয় বিকাল ৪.৪০ মিনিটে। 

এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান অধিনায়ক বাবর আজম। রবিবার ২৪.১ ওভার শেষে বৃষ্টির জন্য রিজার্ভ ডে-তে খেলা গড়ায়। এদিন শুরু থেকেই রাহুল ও বিরাটকে দারুণ ছন্দে দেখায়। হ্যারিস রউফের হালকা চোট থাকায় তাঁকে এই ম্যাচে আর বোলিং না করানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান, যা ভারতের জন্য বেশ লাভদায়কই হয়।

বিরাট কোহলির ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৯৪ বলে ১২২ রানের দুর্দান্ত ইনিংস এবং কেএল রাহুল ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৬ বলে ১১১ রান করে নট আউট থাকেন। দুই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ভারত তোলে ২ উইকেটের বিনিময়ে ৩৫৬ রান। 

আরও পড়ুন, শেষ ওভারে কুলদীপের কেরামতি, পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে ম্যাচ জিতল ভারত 

বড় রান তাড়া করতে নেমেও এদিন কিন্তু প্রথম থেকেই খানিকটা রক্ষণাত্মক ক্রিকেটই খেলতে দেখা যায় বাবর আজমদের। স্কোরবোর্ডে যখন ১৭ রান, সেই সময় বুমরার বলে ক্যাচ আউট হন ইমাম উল হক। এরপর ১০.৪ ওভারে হার্দিক পাণ্ড্যর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বাবর আজম। 

এরপর ফের বৃষ্টির জন্য বন্ধ হয় ম্যাচ। এরপর খেলা শুরু হতেই পর পর উইকেট খোয়াতে শুরু করে পাক শিবির। শুরুটা ফাস্ট বোলারর করলেও, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবদের (Kuldeep Yadav) স্পিন খেলতে বেশ বেগ পেতে দেখা যায় পাক ব্যাটারদের। ইফতিকার আমেদ কিছুটা হাল ধরার চেষ্টা করলেও তাঁকে ফেরান কুলদীপ। ২৫ রানে ৫ উইকেট নিয়ে এদিনে বল হাতে ভারতের নায়ক কিন্তু কুলদীপ যাদবই। তবে নিজের অনবদ্য শতরানের জন্য ম্যাচ সেরার পুরস্কার ছিনিয়ে বিরাট কোহলি। বাবর আজমরা কার্যত অসহায় আত্মসমর্পণ করেন ভারতীয় বোলারদের সামনে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget