এক্সপ্লোর

IND vs PAK, Super 4: 'কিংগ' কোহলির প্রত্যাবর্তন? ব্যাট হাতে পাক বোলারদের শাসন করলেন বিরাট

Virat Kohli: হংকংয়ের বিরুদ্ধে গত ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধেই সেই ফর্মের ধারা অব্যাহত। আবারও অর্ধশতরান হাঁকালেন বিরাট।

দুবাই: রবিবাসরীয় সন্ধ্যায় পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) দুবাইয়ের ময়দানে দেখা গেল বিরাট কোহলির (Virat Kohli) শাসন। ফর্ম নিয়ে এশিয়া কাপ (Asia Cup 2022) শুরুর আগে প্রচুর জল্পনা-কল্পনা হলেও, অনেকটা পুরনো দিনের ফর্মে দাপুটে অর্ধশতরানে নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন বিরাট কোহলি। হংকংয়ের বিরুদ্ধে গত ম্যাচে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেছিলেন। এই ম্যাচেই ফের একবার অর্ধশতরান হাঁকালেন কোহলি।

কোহলির শাসন

আজ ইনিংসের শুরু থেকেই বিরাট কোহলিকে বেশ ছন্দে দেখাচ্ছিল। তিনি কিন্তু কার্যত গোটা ইনিংস জুড়েই ব্যাট করে গেলেন। দাপুটে মেজাজে হাঁকালেন অর্ধশতরানও। ৩৬ বলে আসে বিরাটের অর্ধশতরান। ছক্কা হাঁকিয়ে কোহলির অর্ধশতরান পূর্ণ করার মধ্যে ছিল আত্মবিশ্বাস ও ফর্মে ফেরার ইঙ্গিত। শেষ ওভারে অবশ্য দুই রান নিতে গিয়ে রান আউট হন কোহলি। তবে তাঁর ৪৪ বলে ৬০ রানের ইনিংস কিন্তু তাঁকে অনেক আত্মবিশ্বাস দেবে। কোহলির ইনিংস সাজানো ছিল চারটি চার ও একটি ছক্কায়।

পাকিস্তানের বিরুদ্ধে গত রবিবার গ্রুপ পর্বের ম্যাচেও ৩৫ রান করেছিলেন বটে কোহিল। তবে সেই ইনিংসের সঙ্গে আজকের ইনিংসের আকাশ পাতাল পার্থক্য। পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচের ইনিংসের পর অনেকেই কোহলির ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করেছিলেন। তবে আজকের ইনিংসের সেটাই ছিল কোহলির ব্য়াটিংয়ের সবথেকে নজরকাড়া বিষয়। নাসিম শাহ, হাসনাইনদের ১৪০ কিমির অধিক গতির বলে যেমন পুল, ফ্লিক খেলেছেন, তেমনই শাদাব খানদের বিরুদ্ধে ক্রিজ ছেড়ে এগিয়ে এসে খেলতেও দ্বিধা করেননি কোহলি। 

ভারতের ইনিংস

প্রথম ওভারেই নাসিম শাহকে চার ও ছক্কা হাঁকিয়ে নিজের মনোভাব স্পষ্ট করে দেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কেএল রাহুল এবং রোহিত, উভয়েই পাওয়ার প্লের পূর্ণ লাভ নিতে আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করেন। ৫০ রানের ওপেনিং পার্টনারশিপও দেন দুইজনে। ভারত পাওয়ার প্লেতে ৬২ রান তোলে। তবে রোহিত ও রাহুল দুইজনেই বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। উভয়েই ব্যক্তিগত ২৮ রান করে সাজঘরে ফেরেন।

তবে ভারতীয় মিডল অর্ডার আজ সম্পূর্ণ ব্যর্থ। সূর্যকুমার যাদব ১৩ ও ঋষভ পন্থ ১৪ রান করে সাজঘরে ফেরেন। দীপক হুডাও ১৬ রানের বেশি করতে পারেননি। অনেক আশা ছিল গত ম্যাচে ভারতের নায়ক হার্দিকের থেকে। তিনি তো শূণ্য রানেই সাজঘরে ফেরেন। পাকিস্তানের হয়ে আজও ভাল বল করেন মহম্মদ নওয়াজ। চার ওভারে মাত্র ২৫ রান খরচ করে সূর্যর গুরুত্বপূর্ণ উইকেটটি নেন তিনি। তবে ৩১ রান খরচ করে দুই উইকেট নেওয়া শাদাব খানই পাকিস্তানের হয়ে এই ম্যাচের সফলতম বোলার। মূলত কোহলির ইনিংসে ভর করেই ভারত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৮১ রান তোলে।

আরও পড়ুন: ব্যাট হাতে দুরন্ত ইনিংস কোহলির, সাত উইকেটের বিনিময়ে ১৮১ রান তুলল ভারত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক

ভিডিও

Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget