এক্সপ্লোর

IND vs PAK World Cup 2022: পূজা-স্নেহর রেকর্ড পার্টনারশিপ, বিশ্বকাপে পাকিস্তানকে দুরমুশ করল ভারত

পাকিস্তানকে ১০৭ রানে হারাল ভারত (India)। সেই সঙ্গে প্রথম ম্যাচেই মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা প্রমাণ করে দিলেন তাঁরাও ট্রফি জয়ের অন্যতম দাবিদার।

নয়া দিল্লি: মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে (Pakistan) হারাল ভারত (India)। ভারতের জয়ের প্রধান কারিগর পূজা এবং স্নেহ রানা। দু জনে ১২২ রানের পার্টনারশিপ গড়েন। পাশাপাশি দলের জয়ে বড় অবদান রাখলেন স্মৃতি মন্ধনা (Smriti Mandana) ও রাজেশ্বরী গায়েক (Rajeshwari gayakwad)। 

স্মৃতি (Smriti Mandana) ব্যাট হাতে তুললেন ৫২ রান। বল হাতে ৩১ রানেই ৪ উইকেট নিলেন রাজেশ্বরী (Rajeshwari gayakwad)। পাকিস্তানকে ১০৭ রানে হারাল ভারত (India)। সেই সঙ্গে প্রথম ম্যাচেই মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা প্রমাণ করে দিলেন তাঁরাও ট্রফি জয়ের অন্যতম দাবিদার।

প্রথমে রান করে ভারতের ঝুলিতে আসে ২৪৪/৭ জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩৭ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। এই ম্যাচে অনবদ্য এক রেকর্ড গড়লেন বাংলার ক্রিকেটর রিচা ঘোষ। ১৮ বছরের রিচাই এটাই ছিল প্রথম ম্যাচ। সেই ম্যাচেই ৫টি শিকার ধরলেন রিচা। বিশ্বকাপে অভিষেক ম্যাচে এটিই কোনও উইকেট কিপারের সর্বোচ্চ সংখ্যক শিকার। 

ব্যাট হাতে ভারতকে উদ্ধার করেন পূজা ও স্নেহ। একটা সময়ে ১১৪ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসেছিল ভারত। সেখান থেকে সপ্তম উইকেটে মাত্র ১৯৭ বলে ১২২ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়েন দু-জনে। পূজা ৫৯ বলে ৫৭ রান তোলেন। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি। ভারতীয় ইনিংসের শেষ ওভারে ফতিমা সানার বলে তিনি ফিরলেও টলানো যায়নি স্নেহকে। শেষ পর্যন্ত ৪৮ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন স্নেহ। 

ভারত শুরুতেই শেফালি বর্মার (০) উইকেট হারালেও স্মৃতি (৫২) এবং দীপ্তি শর্মা (৫৭ বলে ৪০ রান) ইনিংসের হাল ধরেন। তবে এর পর  মাত্র ১৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে পুজা ও স্নেহ মিলিয়ে ভারতীয় ইনিংসকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন। পাকিস্তান এই নিয়ে বিশ্বকাপে টানা ১৫ ম্যাচ হারল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget