এক্সপ্লোর

IND vs SA 1st T20I: এক বলও খেলা সম্ভব হল না, ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি

IND vs SA: প্রথম ম্যাচে টস পর্যন্ত আয়োজন করা সম্ভব হয়নি।

ডারবান: ভারত ও দক্ষিণ আফ্রিকা, দুই শক্তিধর দেশের মধ্যে এক জমজমাট ম্যাচ দেখার জন্য ডারবানে অনেকেই ভিড় জমিয়েছেন। তবে সেই আশা পূর্ণ হল না। এক বলও খেলা সম্ভব হল না। এমনকী টসও হয়নি। বৃষ্টিতে ম্যাচ সম্পূর্ণ ভেস্তে গেল প্রথম টি-টোয়েন্টি (IND vs SA 1st T20I)। 

ম্যাচের আগে থেকেই ডারবানের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। মাঠও কভারে ঢাকা ছিল। ম্যাচ শুরুর আগেই শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টির জেরে এক বলও খেলা সম্ভব হয়নি। টসও হয়নি। তিন ম্যাচের টি-টোয়েন্টিতে মঙ্গলবার, ১২ ডিসেম্বর, জেবারখায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজ়ের শেষ ম্যাচ জোহানেসবার্গের ১৪ ডিসেম্বর। আজ থেকে সিরিজ় শুরু হলেও, এখনও কিন্তু দলের সঙ্গে রামধনুর দেশে যোগ দেননি দীপক চাহার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে তিনি খেলেননি। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, আপদকালীন পরিস্থিতিতে বাড়ি ফিরেছেন পেসার অলরাউন্ডার। যদিও কেন পঞ্চম ম্যাচে খেললেন না দীপক চাহার (Deepak Chahar), তা নিয়ে জল্পনার ঝড় ওঠে। অনেকেই বলাবলি করতে থাকেন, চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর সদ্য জাতীয় দলে ফিরেছেন। ফের কি তবে চোট লাগল দীপক চাহারের? 

দীপক নিজেই জানিয়েছিলেন তাঁর পরিবারের অল্পের জন্য বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। তাঁর বাবা গুরুতর অসুস্থ। তাঁর বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। আলিগড়ে একটি বিয়েবাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন চাহারের বাবা। তাঁর চিকিৎসা করার জন্যই বাড়ি ফিরতে হয় চাহারকে। এখনও তাঁর বাবার শারীরিক অবস্থা ভাল নয়। 

ঘটনা হচ্ছে, তিনি এখনও বাড়িতেই রয়েছেন বলে ভারতীয় শিবির সূত্রে খবর। তিনি দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগই দিতে পারেননি। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, পরিবারের একজনকে হাসপাতালে ভর্তি করার জন্য দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় যোগ দিতে পারেননি চাহার। তিনি এ ব্যাপারে বোর্ডের অনুমতিও নিয়েছেন বলে খবর। তাঁর বাবা কেমন থাকেন, তার ওপর নির্ভর করছে তিনি আদৌ দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দেবেন কি না, সেই বিষয়টি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: কবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরবেন রোহিত? জয় শাহের মন্তব্যে ধোঁয়াশা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget