এক্সপ্লোর

IND vs SA, 1st Test: ওমিক্রন আতঙ্ক, ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে নেই দর্শক

IND vs SA, 1st Test: কিন্তু যাতে সিরিজের মাঝে কোনও ক্রিকেটার বা কেউ ওমিক্রন আক্রান্ত না হন, সেই কথা ভেবেই এবার প্রথম টেস্টে দর্শকহীন খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হল।

সেঞ্চুরিয়ন: ওমিক্রনের (omicron) প্রভাব বেড়েই চলেছে। এই পরিস্থিতিতেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু যাতে সিরিজের মাঝে কোনও ক্রিকেটার বা কেউ ওমিক্রন আক্রান্ত না হন, সেই কথা ভেবেই এবার প্রথম টেস্টে দর্শকহীন খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হল। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে দর্শকহীন গ্যালারির মাঝেই খেলতে নামবে ২ দল।

বিসিসিআইয়ের সঙ্গে এই নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আলোচনা চলছেই। সেই মতোই প্রোটিয়া ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে সেঞ্চুরিয়ন টেস্টের জন্য কোনও টিকিট বিক্রি করা হবে না। কিছুদিন আগেই প্রোটিয়া বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে ২০০০ দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে। কিন্তু ক্রমেই যেভাবে ওমিক্রনের প্রভাব দেশে বাড়ছে, তারপরই সিদ্ধান্ত বদলব করা হয়েছে। 

দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনার এই নতুন ভ্যারিয়ান্ট নিয়ে গোটা বিশ্বে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। পরিস্থিতি এমনই যে, রবিবার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড। একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, প্রথম ও দ্বিতীয় ডিভিশনের চারদিনের সমস্ত ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, করোনার বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই এই সিদ্ধান্ত।

রোহিত শর্মা (Rohit Sharma) চোটের জন্য নেই। হ্যামস্ট্রিংয়ের চোট তাঁকে পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে দিয়েছে। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবিলিটেশন চলছে তাঁর।রোহিতের পরিবর্তে ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হতে চলা তিন ম্যাচের টেস্ট সিরিজে বিরাট কোহলির (Virat Kohli) টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ওপেনার কে এল রাহুল (KL Rahul)। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এই তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। চোটের কারণে এই সিরিজের বাইরে চলে গিয়েছেন রোহিত শর্মা। সেই কারণেই বিরাটের ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কেএল রাহুলকে।

 

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget