এক্সপ্লোর

IND vs SA Records: রোহিতের নেতৃত্বে সবচেয়ে বড় হার, সেঞ্চুরিয়নে লজ্জার রেকর্ড ভারতের

Team India: এই টেস্টে একশো বছরের পুরনো একটি রেকর্ড স্পর্শ করলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসাররা। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসাররা মোট ১১ উইকেট নিয়েছেন। যা যুগ্মভাবে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ।

সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে তিনদিনের মধ্যে পরাস্ত ভারত (IND vs SA)। এক ইনিংস ও ৩২ রানে রোহিত শর্মাদের (Rohit Sharma) হারিয়ে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ভারতের লজ্জার হারে হয়ে রইল কিছু রেকর্ডও।

সেঞ্চুরিয়নে ভারতের ব্যাটিংকে নাড়িয়ে দিলেন নান্দ্রে বার্গার (Nandre Burger)। অভিষেক টেস্টে খেলতে নেমে দুই ইনিংস মিলিয়ে নিলেন ৭ উইকেট। বাঁহাতি পেসারের বিরুদ্ধে হিমশিম খেয়েছেন ভারতীয় ব্যাটাররা। তবে বার্গারই প্রথম নন, সেঞ্চুরিয়নে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক মানেই যেন দক্ষিণ আফ্রিকার পেসারদের জ্বলে ওঠার পালা। বার্গার প্রথম ইনিংসে ৫০ রানে ৩ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে নেন ৪ উইকেট। এর আগে ২০২১ সালে এই মাঠেই ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল মার্কো জানসেনের। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ৬৯ রানে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে ৪ উইকেট নেন। ২০১৮ সালে সেঞ্চুরিয়নেই ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল লুনগি এনগিডিরও। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ৫১ রানে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে ৬ উইকেট নেন।

এই টেস্টে একশো বছরের পুরনো একটি রেকর্ড স্পর্শ করলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসাররা। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসাররা মোট ১১ উইকেট নিয়েছেন। যা যুগ্মভাবে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ। এর আগে ১৯২৩ সালে কেপ টাউনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসাররা ১১ উইকেট নেন।

পাঁচ নম্বর ও তার পরে ব্যাট করতে নামা ভারতের ব্য়াটাররা দ্বিতীয় ইনিংসে সব মিলিয়ে ১৬ রান তুললেন। যা টেস্টে কোনও এক ইনিংসে ভারতের তৃতীয় সর্বনিম্ন। ১৯৮৪ সালে লাহৌরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পাঁচ ও তার পরে ব্যাট করতে নামা ব্যাটাররা সম্মিলিতভাবে ১৩ রান যোগ করেছিলেন। সেটাই সর্বনিম্ন। ১৯৭৯ সালে কানপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫ রান তোলেন ভারতের পাঁচ ও তার নীচে ব্যাট করতে নামা ব্যাটাররা।

ইনিংস ও ৩২ রানে হেরেছে ভারত। যা রোহিত শর্মার নেতৃত্বে টেস্টে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। ২০১৫ সালের পর থেকে এত বড় ব্যবধানে এই নিয়ে তৃতীয়বার হারল ভারত। ২০১১ সাল থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এত বড় ব্যবধানে হারেনি ভারত।

ক্রিকেটে সেনা কান্ট্রি (SENA countries) বলা হয় চার দেশ মিলিয়ে। দক্ষিণ আফ্রিকা (S), ইংল্যান্ড (E), নিউজ়িল্যান্ড (N) ও অস্ট্রেলিয়া (A)। সেই সেনা দেশে শেষ পাঁচ টেস্টেই হারল ভারত। 

আরও পড়ুন: লিফটে আটকে আম্পায়ার, বন্ধ থাকল ম্যাচ! বক্সিং ডে টেস্টে অভূতপূর্ব ঘটনা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget