এক্সপ্লোর

Aus vs Pak: লিফটে আটকে আম্পায়ার, বন্ধ থাকল ম্যাচ! বক্সিং ডে টেস্টে অভূতপূর্ব ঘটনা

Australia vs Pakistan: ম্যাচ শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন ক্রিজে অপরাজিত অস্ট্রেলিয়ার দুই ব্যাটার ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। দ্বিতীয় ইনিংসে তখন বেশ চাপে অস্ট্রেলিয়া।

মেলবোর্ন: লিফটে আটকে পড়লেন আম্পায়ার (Umpire)। সেই কারণে ম্যাচ বন্ধ রইল!

কোনও ক্লাব ম্যাচে নয়, এই বেনজির কাণ্ড ঘটেছে মেলবোর্নে (MCG)। অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান (AUS vs PAK) বক্সিং ডে টেস্ট ম্যাচে। তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ লিফটে আটকে পড়লেন। যে কারণে ম্যাচ বন্ধ রাখতে হল খানিকক্ষণ।

বৃহস্পতিবারের ঘটনা। যা অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান টেস্ট ম্যাচের তৃতীয় দিন। মধ্যাহ্নভোজের বিরতির পর দুই দলের ক্রিকেটারেরা তখন মাঠে নেমে পড়েছেন। দুপুর ১.২৫-এ শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় সেশনের খেলা। কিন্তু খেলা থামিয়ে রাখেন মাঠের দুই আম্পায়ার। কারণ, তৃতীয় আম্পায়ার ইলিংওয়ার্থ লিফটে আটকে পড়েন। নিজের জায়গায় ফিরতে পারেননি তিনি।

ম্যাচ শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন ক্রিজে অপরাজিত অস্ট্রেলিয়ার দুই ব্যাটার ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। দ্বিতীয় ইনিংসে তখন বেশ চাপে অস্ট্রেলিয়া। মাত্র ৬ রানে পড়ে গিয়েছে ২ উইকেট। সব মিলিয়ে পাকিস্তানের চেয়ে মাত্র ৬০ রানের লিড। কড়া পরীক্ষার জন্য প্রস্তুত ছিলেন ওয়ার্নার ও স্মিথ - দলের দুই পোড়খাওয়া তারকা। কিন্তু দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে দেরি হয় অভিনব কারণে।

ধারাভাষ্যকারেরা ম্যাচ বন্ধ থাকার আসল কারণ প্রকাশ্যে আনেন। তাঁরা জানান, লিফটে আটকে পড়েছেন ইলিংওয়ার্থ। মাঠে থাকা এক আধিকারিককে দেখা যায় দৌড়ে গিয়ে ইলিংওয়ার্থকে সাহায্য করতে। মাঠের দুই আম্পায়ার মাইকেল গফ এবং জোয়েল উইলসন ক্রিকেটারদের আসল ঘটনার ব্যাপারে জানান। প্রায় দশ মিনিটের কাছাকাছি ম্যাচ বন্ধ থাকে।

ধারাভাষ্যকার মাইকেল ভন বলেন, “অদ্ভুত কারণে খেলা বন্ধ হওয়ার ব্যাপারে ক্রিকেট বরাবর প্রথম স্থানেই থাকবে।” সহ-ধারাভাষ্যকার ওয়াসিম আক্রমও তাতে সম্মতি দেন। জানান, এই ঘটনা অতীতে কোনও দিন তিনি দেখেননি। এর পরেই দু’জনে হাসিতে ফেটে পড়েন। ভন বলেন, “আপনারা কখনও এ রকম অদ্ভুত কারণে খেলা বন্ধ হতে দেখেছেন?” আক্রম মাথা নাড়িয়ে না বলেন।

তারপর চতুর্থ আম্পায়ার ফিল গিলেসপি দৌড়ে তৃতীয় আম্পায়ারের বক্সে যান। যাতে ম্যাচ শুরু করা যেতে পারে। খানিক পরে সেখানে এসে দায়িত্ব বুঝে নেন ইলিংওয়ার্থ। তাঁকে তখন রীতিমতো বিধ্বস্ত দেখাচ্ছে। তবে নিজের চেয়ারে বসার সময় টিভি ক্যামেরা তাঁকে ধরতেই হাত নেড়ে সকলকে অভিবাদন জানান ইলিংওয়ার্থ।
 
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে গোটা ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে।
 
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget