এক্সপ্লোর

Bavuma on Malik: জোরে বল খেলেই আমরা বড় হয়েছি, উমরনকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন বাভুমা

Ind vs SA: ভারতে যখন উমরনকে নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে, তখন জম্মু কাশ্মীরের ক্রিকেটারকে নিয়ে বড়সড় মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

নয়াদিল্লি: আইপিএলে (IPL) তাঁর বলের গতি সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। ১৪ ম্যাচে ২২ উইকেট। পার্পল ক্যাপের দৌড়ে ছিলেন। সুনীল গাওস্কর (Sunil Gavaskar) পর্যন্ত তাঁকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আইপিএলে ভাল পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে সুযোগ পেয়েছেন উমরন মালিক (Umran Malik)।

সানরাইজার্স হায়দরাবাদের (SRH) পেসার উমরন মালিক ধারাবাহিকভাবে পারফর্ম করার পর প্রথমবার টিম ইন্ডিয়ার (Team India) জার্সি গায়ে দেওয়ার সুযোগ পেয়েছেন। ফাস্ট বোলিংয়ে নিজের গতি দিয়ে বিশ্ব ক্রিকেটে নাম কুড়িয়েছেন উমরন মালিক। ৯ জুন থেকে শুরু হচ্ছে আসন্ন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের হয়ে অভিষেক করার সুযোগ পেতে পারেন উমরন।

ভারতে যখন উমরনকে নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে, তখন জম্মু কাশ্মীরের ক্রিকেটারকে নিয়ে বড়সড় মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকা দল ২রা জুন, বৃহস্পতিবার ভারতে পৌঁছবে। দক্ষিণ আফ্রিকার যে খেলোয়াড়রা আইপিএল খেলতে ভারতে ছিলেন তাঁরাও বৃহস্পতিবার জাতীয় শিবিরে যোগ দেবেন। ভারতে আসার আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা তাঁর দেশের সাংবাদিকদের মুখোমুখি হয়ে উমরন মালিককে নিয়ে বড় বিবৃতি দিয়েছেন।

উমরনের গতি নিয়ে প্রশ্ন করা হলে বাভুমা বলেন, "দক্ষিণ আফ্রিকা দল বরাবরই দ্রুতগতির বোলিং খেলেছে। আর দ্রুত বোলিংয়ের সামনে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ভালোই খেলে।" টেম্বা বাভুমা বলেন, ‘আমি মনে করি দক্ষিণ আফ্রিকায় আমরা ফাস্ট বোলারদের মুখোমুখি হয়ে বড় হয়েছি। কিন্তু আমি মনে করি না যে কোনও ব্যাটসম্যান ১৫০ কিলোমিটার বেগে বল মোকাবিলা করতে পছন্দ করে।’

এর পাশাপাশি উমরন মালিককে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের জন্য আগাম অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। বাভুমা ২০২২ আইপিএল-এর সময় উমরনের পারফরম্যান্সের জন্য প্রশংসা করেছেন এবং বলেছেন, "আমাদের কাছে এমন খেলোয়াড়ও আছে যাঁরা ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বল করতে পারে। আমাদেরও এমন খেলোয়াড় আছে। তবে, উমরন মালিক টিম ইন্ডিয়ার জন্য একজন বিশেষ প্রতিভা এবং আমি আশা করি সে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর আইপিএল পারফরম্যান্স ধরে রাখতে পারবে।"

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৯ জুন থেকে শুরু হতে চলেছে। এই প্রথম টেম্বা বাভুমাকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতের মাটিতে অধিনায়কত্ব করতে দেখা যাবে। এর আগে, ২০২২ সালের গোড়ার দিকে, ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল। সেই সফরে ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে।

সেরা শিরোনাম

Ishan Kishan: দলীপ ট্রফির ফাইনালে বিধ্বংসী ঈশান, ডাবল সেঞ্চুরি করে ভাঙলেন যশস্বীর রেকর্ড
দলীপ ট্রফির ফাইনালে বিধ্বংসী ঈশান, ডাবল সেঞ্চুরি করে ভাঙলেন যশস্বীর রেকর্ড
Raina On Kohli: অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না
অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না
Bengal Cricket: বাংলার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে পক্ষপাত, স্বজনপোষণের অভিযোগ, নির্বাচক কমিটির প্রধান বললেন...
বাংলার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে পক্ষপাত, স্বজনপোষণের অভিযোগ, নির্বাচক কমিটির প্রধান বললেন...
Cafu In Darjeeling: পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget