এক্সপ্লোর

IND vs SL, 1st ODI LIVE: শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে ওয়ান ডে সিরিজে এগিয়ে গেল ভারত

IND vs SL, 1st ODI LIVE Updates: রবিবার থেকে শুরু হল ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজ।

Key Events
Ind vs SL 1st ODI Live updates score commentary ball by ball Suryakumar Yadav, Shikhar Dhawan playing 11 full squad predictions IND vs SL, 1st ODI LIVE: শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে ওয়ান ডে সিরিজে এগিয়ে গেল ভারত
ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজ শুরু হল রবিবার।

Background

কলম্বো: রবিবার, ১৮ জুলাই ইতিহাসের পাতায় নাম তোলাতে চলেছে ভারতীয় ক্রিকেট। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল যখন ইংল্যান্ড সফরে ব্যস্ত, তখন রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে পড়ছে আর একটি টিম ইন্ডিয়া। যার নেতৃত্বের ভার ধবনের কাঁধে। জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী ইংল্যান্ডে কোহলিদের সঙ্গে রয়েছেন। শ্রীলঙ্কা সফরের জন্য তাই জাতীয় দলের কোচ করে পাঠানো হয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান তথা কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে।

রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজ। গত ১৩ জুলাই থেকে প্রথমে সিরিজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কা শিবিরে করোনা থাবা বসানোয় সেই সিরিজ পিছিয়ে যায়। রবিবার কলম্বোয় প্রথম ওয়ান ডে ম্যাচে নামছে দুই দল। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে নতুন ভারতীয় দল কেমন পারফর্ম করে শ্রীলঙ্কা সফরে, তার দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

শ্রীলঙ্কায় রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে খেলতে নামবে ভারতীয় দল। অধিনায়ক হিসেবে সিরিজে দেখা যাবে শিখর ধবনকে। তবে এই সিরিজ মূলত তরুণ ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে। শেষবার ২০১৭ সালে ভারতীয় দল যখন এসেছিল লঙ্কা সফরে, তখন ৫-০ ব্যবধানে প্রতিপক্ষকে ক্লিন সুইপ করেছিল টিম ইন্ডিয়া। তবে সেই সিরিজে দলে ছিলেন বিরাট, রোহিতের মতো তারকারা। এবার তারকা বলতে শুধু ধবন, ভুবনেশ্বর, মণীশ। বাকি প্রায় সবাই তরুণ। 

শ্রীলঙ্কাও তাঁদের দলের ২ অভিজ্ঞ তারকা কুশল পেরেরা ও অ্যাঞ্জেলো ম্যাথিউজকে পাচ্ছে না। পেরেরা কাঁধের চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তবে ম্যাথিউজ ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। ওয়ান ডে সিরিজে লঙ্কা দলকে নেতৃত্ব দেবেন দাসুন সনাকা। 

ওয়ান ফর্ম্যাটে শেষ ২০ বারের সাক্ষাতে একাধিপত্য দেখিয়েছে ভারত। ১৬টি ম্যাচ জিতেছে ভারতীয় দল। ৪টি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। ২০১১ সালের ১ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার মাটিতে ১০ বারের সাক্ষাতে লঙ্কা বাহিনীকে ৯ বারই হারিয়েছে টিম ইন্ডিয়া। 

22:12 PM (IST)  •  18 Jul 2021

IND vs SL, 1st ODI LIVE: ৮৬ রানে অপরাজিত শিখর, ৭ উইকেটে জয়ী ভারত

শ্রীলঙ্কাকে প্রথম ওয়ান ডে ম্যাচে ৭ উইেকেট হারিয়ে দিল ভারত। ৮৬ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক শিখর ধবন। ২০ বলে ৩১ রান করে ক্রিজে ছিলেন সূর্যকুমার যাদব।

21:55 PM (IST)  •  18 Jul 2021

IND vs SL, 1st ODI LIVE: ধবনের হাফসেঞ্চুরি, আর ৩৬ রান চাই ভারতের

অপরাজিত হাফসেঞ্চুরি শিখর ধবনের, ভারতের জয়ের জন্য ১৭.২ ওভারে মাত্র ৩৬ রান চাই আর। হাতে সাত উইকেট।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget