এক্সপ্লোর

দেখুন: নেটে অনুশীলনে দুরন্ত ইয়র্কারে স্টাম্প ছিটকে দিলেন বুমরাহ

চোট সারিয়ে দলে ফিরেছেন ভারতীয় দলের পেস আক্রমণের অন্যতম সেরা হাতিয়ার জসপ্রিত বুমরাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতীয় দলে কামব্যাক করেছেন তিনি। শুক্রবার চুটিয়ে নেটে অনুশীলন করলেন বুমরাহ। চোট সারিয়ে কতটা ফিট হয়ে উঠেছেন তিনি, তার আভাস নেটে তাঁর অনুশীলন থেকেই মিলেছে। ধারাবাহিকভাবে তীব্র গতির বাউন্সারে স্টাম্প ছিটকে দিতে গেল তাঁকে।

নয়াদিল্লি:চোট সারিয়ে দলে ফিরেছেন ভারতীয় দলের পেস আক্রমণের অন্যতম সেরা হাতিয়ার জসপ্রিত বুমরাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতীয় দলে কামব্যাক করেছেন তিনি। শুক্রবার চুটিয়ে নেটে অনুশীলন করলেন বুমরাহ। চোট সারিয়ে কতটা ফিট হয়ে উঠেছেন তিনি, তার আভাস নেটে তাঁর অনুশীলন থেকেই মিলেছে। ধারাবাহিকভাবে তীব্র গতির বাউন্সারে স্টাম্প ছিটকে দিতে গেল তাঁকে। আগামীকাল রবিবার গুয়াহাটি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে বুমরাহর প্রত্যাবর্তন এই সিরিজের অন্যতম আকর্ষণ হতে চলেছে। বিসিসিআই বুমরাহর অনুশীলনের একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিও-তে দেখা যাচ্ছে দুটো স্টাম্প রেখে বল করছেন বুমরাহ। একটি তীব্র গতির ইয়র্কার ছিটকে দিল স্টাম্প। গত জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে পিঠে চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন বুমরাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজে দলে ফেরানো হয়েছে তাঁকে। অনুশীলনে তাঁকে তাঁর পরিচিত ছন্দে বোলিং করতে দেখা গেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী একদিনের সিরিজের দলেও রয়েছেন বুমরাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজের পর হবে ওই একদিনের সিরিজ। ২০১৯-এ তিন ফরম্যাটেই ভারতীয় দলের নির্ভরযোগ্য বোলার হয়ে উঠেছেন বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। ২০১৯ আইসিসি ক্রমতালিকায় একদিনের ক্রিকেটে এক নম্বর ও টেস্টে ষষ্ঠ স্থানে থেকে শেষ করেছেন ২৬ বছরের বুমরাহ। ভারতের হয়ে এখনও পর্যন্ত ১২ টেস্ট, ৫৮ একদিনের ম্যাচ ও ৪২ টি ২০ ম্যাচ খেলে যথাক্রমে ৬২,১০৩ ও ৫১ উইকেট নিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget