এক্সপ্লোর

IND vs SL, 2nd T20: উমরনের আগুনে বোলিং সত্ত্বেও রানের পাহাড়ে শ্রীলঙ্কা, অগ্নিপরীক্ষা ভারতীয় ব্যাটিংয়ের

IND vs SL, 2nd T20, MCA Stadium: ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলল ২০৬/৬। ৪ ওভারে ৪৮ রান খরচ করে ৩ উইকেট তুলে নিলেন উমরন।

পুণে: গতির আগুন ছোটালেন তিনি। তাঁর বলের গতি যেন ভীতি তৈরি করল শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মনে। তবে অনেক রানও খরচ করলেন উমরন মালিক (Umran Malik)। পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মিশ্র অভিজ্ঞতা হল স্পিডস্টারের। ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলল ২০৬/৬। ৪ ওভারে ৪৮ রান খরচ করে ৩ উইকেট তুলে নিলেন উমরন।

বৃহস্পতিবার পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। কিন্তু সেই সিদ্ধান্ত কিছুটা ব্যুমেরাং হয়ে ফিরল ভারতীয় শিবিরে। আজ পর্যন্ত দুশো বা তার বেশি রান তুলে কোনও টি-টোয়েন্টি ম্যাচ হারেনি শ্রীলঙ্কা। সেই রেকর্ড কি ভাঙতে পারবে টিম ইন্ডিয়া?

আগের ম্যাচের অন্যতম নায়ক শিবম মাভিও বল হাতে ছাপ ফেলতে পারেননি। ওয়াংখেড়েতে মাত্র ২২ রান খরচ করে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্য়াটিংকে ছিন্নভিন্ন করে দিয়েছিলেন মাভি। কিন্তু বৃহস্পতিবার পুণেতে তাঁকেও রেয়াত করেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। ৪ ওভারে ৫৩ রান খরচ করেন মাভি।

ভারতের বোলাররা শুরুটা খারাপ করেননি। প্রথম ওভারে বল করতে এসে মাত্র ২ রান দিয়েছিলেন হার্দিক। তবে পরের ওভারেই ১৯ রান খরচ করেন অর্শদীপ সিংহ। হর্ষল পটেলের পরিবর্তে যাঁকে এদিন খেলায় ভারতীয় দল। সেই থেকে শ্রীলঙ্কার ইনিংস থার্ড গিয়ারে চলতে শুরু করে। ৩১ বলে ৫২ রান করেন মেন্ডিস। ১৯ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন চরিথ আসালঙ্কা। ৬ নম্বরে নেমে ২২ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন শনাকা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র অক্ষর পটেল ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে নজর কাড়েন। ২ ওভারে ১৩ রান খরচ করলেও আর বল করেননি হার্দিক।

আরও পড়ুন: ফলো অন এড়াল উত্তরাখণ্ড, তিনশোর লক্ষ্য দিয়ে জয়ের জন্য ঝাঁপানোর অঙ্ক লক্ষ্মীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget