এক্সপ্লোর

IND vs SL, 2nd Innings Highlight: কোণঠাসা শ্রীলঙ্কা, সাড়ে তিনশো রানেরও বেশি রানে এগিয়ে গেল ভারত

IND vs SL, 2nd Test, M. Chinnaswamy Stadium: গোলাপি বলের টেস্টে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেছে ভারত (Ind vs SL)। দ্বিতীয় ইনিংসে রবিবার নৈশভোজের বিরতি পর্যন্ত ভারতের স্কোর ১৯৯/৫।

বেঙ্গালুরু: গোলাপি বলের টেস্টে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেছে ভারত (Ind vs SL)। রোহিত শর্মাদের (Rohit Sharma) প্রথম ইনিংসে ২৫২ রানের জবাবে মাত্র ১০৯ রানে শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে রবিবার নৈশভোজের বিরতি পর্যন্ত ভারতের স্কোর ১৯৯/৫। সব মিলিয়ে শ্রীলঙ্কার চেয়ে এখনই ৩৪২ রানে এগিয়ে গিয়েছে ভারত। এখান থেকে অলৌকিক কিছু না হলে শ্রীলঙ্কার ম্যাচ বাঁচানো কার্যত অসম্ভব মনে হতে শুরু করেছে।

রবিবার সকলের নজর ছিল বিরাট কোহলির দিকে। প্রথম ইনিংসে রান পাননি। তাঁর শেষ টেস্ট সেঞ্চুরি আড়াই বছর আগে। ইডেনে। বাংলাদেশের বিরুদ্ধে। সেটাও ছিল গোলাপি বলে দিন-রাতের টেস্ট। বেঙ্গালুরুতে সেই সেঞ্চুরি খরা কাটাতে পারেন কি না বিরাট, সেদিকে নজর ছিল সকলের। কিন্তু পারলেন না বিরাট। দ্বিতীয় ইনিংসে ১৩ রান করে ফেরেন তিনি।

ময়ঙ্ক অগ্রবাল (২২ রান), রোহিত শর্মা (৪৬ রান) ও হনুমা বিহারী (৩৫ রান) ক্রিজে সেট হয়ে গিয়েও আউট হয়ে যান। পন্থ ৫০ রান করে ফেরেন।

গোলাপি বলে দিন-রাতের টেস্টে শ্রীলঙ্কার (Ind vs SL) বোলারদের বিরুদ্ধে দাপট দেখালেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট হাতে বাইশ গজে ঝড় তুললেন। সেই সঙ্গে ভেঙে দিলেন কপিল দেবের (Kapil Dev) রেকর্ড। মাত্র ২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রুরকির উইকেটকিপার-ব্যাটার। পন্থই টেস্টে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক হলেন।

৪০ বছর আগে, ১৯৮২ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে ৩০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন কিংবদন্তি কপিল। তিনিই ছিলেন টেস্টে ভারতীয়দের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক। গত বছর ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই রেকর্ডের কাছাকাছি এসেছিলেন শার্দুল ঠাকুর। তবে কপিলের রেকর্ড ভাঙতে পারেননি। ৩১ বলে হাফসেঞ্চুরি করেছিলেন শার্দুল। রবিবার ২৮ বলে ৫০ সম্পূর্ণ করে কপিলের ৪০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন পন্থ। তাঁর ইনিংসে ছিল ৭ চার ও জোড়া ছক্কা। শেষ পর্যন্ত ৩১ বলে ৫০ রান করে আউট হন তরুণ উইকেটকিপার।

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget