এক্সপ্লোর

Ind vs SL: ঘরের মাঠে ১১ সিরিজ অপরাজেয় থাকার রেকর্ড ভেঙে যাবে ভারতের? ফের সুযোগ অর্শদীপকে?

BCCI: ২০১৯ সালে অস্ট্রেলিয়ার কাছে দেশের মাটিতে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারতে হয়েছিল ভারতকে। তারপর থেকে টানা ১১ সিরিজে অপরাজিত ভারত।

রাজকোট: একদিকে ঘরের মাঠে টি-টোয়েন্টি ফর্ম্যাটে টানা ১১ দ্বিপাক্ষিক সিরিজ অপরাজিত থাকার রেকর্ড। অন্যদিকে সিরিজে সমতা ফিরিয়ে চনমনে শ্রীলঙ্কা শিবির। শনিবার রাজকোটে ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs SL) টি-টোয়েন্টি সিরিজের ফয়সালা হবে।

২০১৯ সালে অস্ট্রেলিয়ার কাছে দেশের মাটিতে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারতে হয়েছিল ভারতকে। তারপর থেকে টানা ১১ সিরিজে অপরাজিত ভারত। সেই রেকর্ড অক্ষুণ্ণ থাকবে? টানা ১২ সিরিজ জয়ের সাফল্য পাবে ভারত? নাকি শেষ হাসি হাসবে শ্রীলঙ্কা?

মুম্বইয়ে প্রথম ম্যাচে মাত্র ২ রানে হেরে যাওয়ার পর পুণেতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। অক্ষর পটেল ও সূর্যকুমার যাদবের ব্যাট হাতে লড়াই ব্যর্থ করে দিয়ে ১৬ রানে ম্যাচ জিতে নিয়েছেন দাসুন শনাকারা। তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১। শনিবার রাজকোটে যে দল জিতবে, ট্রফি তাদের।

যে ম্যাচের আগে ভারতীয় শিবিরকে সবচেয়ে ভাবাচ্ছে বোলিং কম্বিনেশন। আগের ম্যাচে হর্ষল পটেলকে বসিয়ে অর্শদীপ সিংহকে খেলিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেই ম্যাচে ৫টি নো বল করেছেন বাঁহাতি পেসার। যার মধ্যে নিজের প্রথম তথা শ্রীলঙ্কা ইনিংসের দ্বিতীয় ওভারে টানা তিনটি নো বল করেন অর্শদীপ। ভারত ম্য়াচ হেরে যাওয়ার পর প্রায় সকলেই আঙুল তোলেন এত নো বল করার দিকে। এমনকী, অধিনায়ক হার্দিক পাণ্ড্যও নো বল করার জন্য বোলারদের দুষেছেন।                

এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, অর্শদীপকে কি সিরিজ নির্ণায়ক ম্যাচে খেলানো হবে? নাকি ফেরানো হবে হর্ষল পটেলকে? ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় অবশ্য খুব একটা পরিবর্তনের পক্ষপাতী নন। তিনি জানিয়ে দিয়েছেন, ভীষণ পরিবর্তন করায় সায় নেই তাঁর। ক্রিকেটারদের সুযোগ ও সময়, দুইই দিতে চান তিনি।                                                               

রাজকোটের পিচকে অনেকে বলে থাকেন, হাইওয়ের মতো। বল পড়ে দ্রুত গতিতে আর সমান বাউন্সে ব্যাটে আসে। শট খেলতে যাঁরা ভালবাসেন, সেই সমস্ত ব্যাটসম্যানের কাছে স্বপ্নের মতো। তাই বড় স্কোর ওঠার পূর্বাভাস করছেন কিউরেটর। তাই বোলারদের ওপর অনেকটাই দাঁড়িয়ে থাকবে ম্যাচের ভাগ্য। যে দলের বোলাররা কম রানে প্রতিপক্ষকে বেঁধে রাখতে পারবেন, সেই দলের অ্যাডভান্টেজ।

আরও পড়ুন: নো বল করা অপরাধ, শ্রীলঙ্কার কাছে ম্যাচ হেরে তোপ বিরক্ত হার্দিকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda
Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget