এক্সপ্লোর

Mohammed Siraz: নতুন বলে উইকেট তুলছে, বল পুরনো হলেও ভয়ঙ্কর, সিরাজকে দেখে আপ্লুত কাইফ

Ind vs SL: দাসুন শনাকাদের বিরুদ্ধে বল হাতে আগুন ছুটিয়েছেন। মহম্মদ সিরাজের ছন্দ দেখে মুগ্ধ মহম্মদ কাইফ।

তিরুঅনন্তপুরম: দাসুন শনাকাদের বিরুদ্ধে বল হাতে আগুন ছুটিয়েছেন। মহম্মদ সিরাজের (Mohammed Siraz) ছন্দ দেখে মুগ্ধ মহম্মদ কাইফ (Mohammad Kaif)। প্রাক্তন তারকা জানিয়েছেন, সিরিজে ভারতের সেরা প্রাপ্তি হায়দরাবাদের পেসার।

ভারত-শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের অনুষ্ঠানে মহম্মদ কাইফ বলেছেন, 'এই সিরিজ থেকে তিনটি প্রাপ্তি হয়েছে। সবচেয়ে বড় প্রাপ্তি মহম্মদ সিরাজ। ভারতের পাটা উইকেটে বিশ্বকাপ জেতার পরিকল্পনা করছি আমরা। আর সেই পরিকল্পনায় মহম্মদ সিরাজ বিরাট ভূমিকা নেবে। শেষ কয়েকটা ম্যাচে দারুণ বোলিং করেছে। নতুন বলে উইকেট তুলছে। মহম্মদ শামিও দলে ফিরেছে কিন্তু নতুন বলে উইকেট পায়নি। মহম্মদ সিরাজ নতুন বলে তো বটেই, পুরনো বলেও উইকেট তুলেছে। আমার মনে হয়, দুই ওপেনার ও বিরাট কোহলির ছন্দের পাশাপাশি এই সিরিজে সবচেয়ে বড় প্রাপ্তি সিরাজের বোলিং। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে কুলদীপ যাদবও খুব ভাল বোলিং করেছে।'

আত্মবিশ্বাসী কোহলি

এক সময় তাঁর ব্যাটে রানের খরা দেখে আতঙ্কিত হয়ে উঠেছিলেন ভক্তরা। তবে এশিয়া কাপ থেকে ছন্দে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। নতুন বছরের শুরুতেই তাঁর ব্যাটে সেঞ্চুরির ফুলঝুরি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতেছে ভারত (Ind vs SL)। যে সিরিজে জোড়া সেঞ্চুরি করেছেন কোহলি। দেশের মাটিতে ২১টি সেঞ্চুরি করে ভেঙে দিয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড। ভারতীয়দের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে দেশের মাটিতে এখন সবচেয়ে বেশি সেঞ্চুরি কোহলিরই।

চলতি বছরই ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। অক্টোবর-নভেম্বর মাসে। তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে-তে সিরিজের সেরা ক্রিকেটারের সম্মান পেয়ে আপ্লুত কোহলি। তিরুঅনন্তপুরমে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের জন্য শুভমন গিলের সঙ্গে আড্ডা মেরেছেন কোহলি। সেখানে তিনি বলছেন, 'বছরটা দারুণ শুরু হয়েছে। সূর্যকে (সূর্যকুমার যাদব) সেটাই বলছিলাম। প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলাম। ফের সেঞ্চুরি করলাম। একটা সিরিজে জোড়া সেঞ্চুরি। সিরিজের সেরার পুরস্কার। বিশ্বকাপের বছরে শুরুটা খুব ভাল করতে পারলাম। আমি জানি ধারাবাহিকভাবে রান করে যেতে পারব। এভাবে শুরু করলে আত্মবিশ্বাসী লাগে আর সব কিছু ভাল হয়। দলের কথা ভেবেও ভাল লাগছে। আমি পারফর্ম করছি। দলও ব্যাটিংয়ের দিক থেকে মজবুত জায়গায় থাকছে।'

নিজের ব্যাটিং বাড়িয়েছে আত্মবিশ্বাস। আর তরুণ তুর্কি শুভমনের দাপট দেখে রোমাঞ্চিত কোহলি। শুভমনকে তিনি বলেছেন, 'তোমরাও খুব ভাল খেলেছো। ভারতের মাটিতে প্রথম সেঞ্চুরির জন্য অভিনন্দন। তোমার এটা প্রাপ্য ছিল। প্রথম ম্যাচেও ভাল খেলেছিলে। শেষ ম্যাচে অনবদ্য ব্যাটিং করেছো। দেশে বিদেশে আরও সেঞ্চুরি করবে।'

আরও পড়ুন: আমার টেস্ট দলে তুমি আছো, টিম ইন্ডিয়ায় ব্রাত্য সরফরাজের মন খারাপ কাটাতে বলছেন বাবা

সেরা শিরোনাম

ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
ENG vs IND: ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget