এক্সপ্লোর

Ashwin Record: হ্যাডলিকে পেরলেন, রবিবারই কি কপিলের রেকর্ড ভাঙবেন অশ্বিন?

Ind vs SL: বড় এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আর অশ্বিন (R Ashwin)। আর তিনটি উইকেট নিলেই তিনি কিংবদন্তি কপিল দেবের (Kapil Dev) রেকর্ড ভেঙে দেবেন।

মোহালি: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের দাপট চলছে। কার্যত কোণঠাসা লঙ্কা বাহিনী। তবে এই টেস্টে বড় এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আর অশ্বিন (R Ashwin)। আর তিনটি উইকেট নিলেই তিনি কিংবদন্তি কপিল দেবের (Kapil Dev) রেকর্ড ভেঙে দেবেন।

শনিবার, টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে প্রথমে ব্যাট হাতে ৬১ রানের ইনিংস খেলে ভারতকে ৫৭৪ রান তুলতে সাহায্য করেন অশ্বিন। তারপর দিনের শেষে শ্রীলঙ্কা (Ind vs SL) ব্যাট করতে নামলেও বল হাতে ভেল্কি দেখালেন ভারতীয় অফস্পিনার। দুই উইকেট তুলে নিয়ে তিনি টপকে গেলেন স্যার রিচার্ড হ্যাডলিকে (Richard Hadlee)।

শ্রীলঙ্কা ওপেনার লাহিরু থিরিমান্নেকে প্রথমে ১৭ রানে এলবিডব্লিউ করে দেন অশ্বিন। এরপর শেষ বেলায় ধনঞ্জয় ডি'সিলভাও তাঁকে সুইপ মারতে গিয়ে এলবিডব্লিউ হন। ডি'সিলভাকে আউট করেই টেস্টে হ্যাডলির উইকেট সংখ্যাকে টপকে গেলেন অশ্বিন। হ্যাডলি ৮৬ টেস্টে ৪৩১টি উইকেট নিয়েছিলেন। নিজের ৮৫তম টেস্ট খেলা অশ্বিনের এটি ছিল ৪৩২তম উইকেট। 

অশ্বিন এই ম্যাচে আর একটি উইকেট নিলেই শ্রীলঙ্কান কিংবদন্তি রঙ্গনা হেরাথের ৪৩৩টি টেস্ট উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়ে ফেলবেন। পাশপাশি টেস্ট ক্রিকেটে সর্বকালীন সর্বোচ্চ উইকেট নেওয়া বোলারের তালিকাতেও প্রথম দশে সামিল হয়ে যাবেন। তবে শুধু তাই নয়, এই ম্যাচেই কিংবদন্তি কপিল দেবের ৪৩৪ উইকেটের রেকর্ড ভেঙে, দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়া ভারতীয় বোলার হওয়ারও হাতছানি রয়েছে অশ্বিনের সামনে।টেস্টের বাকি তিন দিন কিন্তু শুধু উইকেট নয়, রেকর্ডের পিছনেও ছুটবেন অশ্বিন।

মোহালিতে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার ঘাড়ে বিশাল রানের বোঝা চাপিয়ে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করল ভারত। প্রথম টেস্টের দ্বিতীয় দিন চা পানের বিরতির আগে ভারত ৮ উইকেটে ৫৭৪ রানে ইনিংস ডিক্লেয়ার করে। ১৭৫ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাডেজা। ১৩০তম ওভারে অধিনায়ক রোহিত শর্মা যখন ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন, তখন জাডেজার সঙ্গে ২০ রানে ক্রিজে ছিলেন মহম্মদ শামি।

জবাবে ব্য়াট করতে নেমে দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ১০৮/৪। জোড়া উইকেট অশ্বিনের। একটি করে উইকেট যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget